দীর্ঘ সময় ধরে ভারতীয় রুপী সর্বনিম্ন স্তরে ছিল। যা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগও প্রকাশ করেছেন। মঙ্গলবার অর্থাৎ ৬ আগস্ট, ২০২৪– এ মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তর থেকে মূল্য রিকভার করেছে টাকা। প্রাথমিক ট্রেডে ভারতীয় শেয়ার বাজারের আকর্ষনীয় বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব ভারতীয় রুপীর উপরেও পড়েছে। তবে বিদেশী ব্যাংকের ডলারের জন্য বিড স্থানীয় ইউনিটে আরও চাপ বাড়াতেও পারে। ফরেন ট্রেডাররা বলেছেন, বৈশ্বিক বাজারের স্বল্প ঝুঁকি, মধ্য-প্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগকারীদের দ্বারা বহিঃপ্রকাশ (Out flows) বিনিয়োগকারীদের সেন্টিমেন্টসে আঘাত দিতে পারে।
গতকাল অর্থাৎ সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপি ৩৭ পয়সা কমে সর্বকালের সর্বনিম্ন ৮৪.০৯- এ স্থির হয়েছিল। তারপর আজকে সকালে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ভারতীয় রুপি ৮৩.৯২ পয়েন্টে খোলে। তারপর প্রাথমিক ট্রেডিং সেশনের প্রাক-কালে আমেরিকান মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রা ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে ৮৩.৮৪- এ পৌঁছায়। একথা ঠিক যে ভালো এবং খারাপ উভয় পরিস্থিতিতে বিদেশী পোর্টফোলিওর বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে যাওয়ায় মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
অনিল কুমার বানসাল হেড অফ ট্রেজারি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্স LLP বলেছেন, মার্কিন ডলার সূচকটি ছয়টি মুদ্রার বিপরীতে ০.১৬% বেড়ে পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ব্রেন্ট ক্রড, বৈশ্বিক তেল বেঞ্চমার্ক, ফিউচার ট্রেডে ব্যারেল প্রতি ৭৭.১৫- এ লেনদেন করছে। যদি এক্সচেঞ্জ ডেটা বিশ্লেষণ করা হয় তবে দেখা যাবে যে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FII সোমবার পুঁজিবাজার (Capital Market) থেকে ১০,০৭৩.৭৫ কোটি টাকার শেয়ার অফলোড করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






