বাজেট ২০২৪- এ যখন ভারত সরকার নতুন কর্মসংস্থান প্রস্তুতে বিশেষ নজর দিচ্ছে। এমন একটা সময় মার্কিন চিপ নির্মাতা কোম্পানি জানিয়েছে যে এটি তার ১৫%- এরও বেশি কর্মশক্তি (Work force) কমিয়ে দেবে। বছরের অর্ধেকের বেশি সময় অতিবাহিত করার পরেও দুঃসংবাদ পিছু ছাড়ছে না। অবশ্য এবার ৫০-১০০ জন নয়, বিশ্বের অন্যতম বড় সংস্থা ইন্টেল (Intel) জানিয়েছে যে এটি ১৮ হাজার কর্মী ছাঁটাই করার লক্ষ্যে রয়েছে। যেখানে গতবছর শেষ ভাগ থেকে কোম্পানির কর্মী সংখ্যা ছিল ১,২৪,৮০০ জন।
কোম্পানি কিছু দিন আগেই সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে যে ইন্টেল ১.৬ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী (Chief executive) প্যাট গেলসিঞ্জার (Pat Gelsinger) বলেছেন, শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির পারফর্ম্যান্স হতাশাজনক ছিল। এমন অবস্থা চলতি ত্রৈমাসিক ইন্টেলের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ বর্তমানে কোম্পানির লক্ষ্য হয়ে উঠেছে লোকসানের হার কমানো। আর তার জন্য প্রথমেই কমাতে হবে কোম্পানির অভ্যন্তরীণ খরচের হার।
ইন্টেলের প্রধান আর্থিক কর্মকর্তা (Chef financial Office) ডেভিড জিন্সনার (David Zinsner) বলেছেন, কোম্পানির ব্যয় হ্রাস বাস্তবায়নের মাধ্যমে মুনাফা উন্নত করতে এবং কোম্পানির ব্যালেন্স শিটকে শক্তিশালী করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টেল অর্থবছরের শেষে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পর কর্মী ছাঁটাইয়ের সীদ্ধান্ত নিয়েছে। যা ২০ বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার খরচ কমানো পরিকল্পনায় অন্তর্গত।
কেবল কর্মী ছাটাই নয় বিশ্বব্যাপী বৃহত্তম কোম্পানিটি ইস্রায়েল (Israel)- এর বড় কারখানা প্রস্তুতের কাজ বন্ধ করেছে। কারণ চিপ প্ল্যান্টের কারণে কোম্পানির অতিরিক্ত ১৫ বিলিয়ন ডলার খরচ হতে চলেছিল। কোম্পানির মতে অনেক সময় ব্যবসায়িক অবস্থা, মূলধন ব্যবস্থাপনা এবং বাজারের গতিশীলতার উপর ভিত্তি করে কোম্পানিকে সীদ্ধান্ত নিতে হয়। অবশ্য ইন্টেল কর্মী ছাঁটাই কোন সেক্টর থেকে করবে সে বিষয় কিছু জানায়নি।
Article By – সুনন্দা সেন






