Article By – সুনন্দা সেন

ভারতের সোনার (Gold) এক্সচেঞ্জ – ট্রেডেড ফান্ড (ETF) ২০২৫ সালে তাদের শক্তিশালী গতি বজায় রেখেছে। অক্টোবর মাসে ৮৫০ মিলিয়ন ডলারের নেট বিনিয়োগ আকর্ষনের সাহায্যে, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাসিক বিনিয়োগ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, সেপ্টেম্বরের ৯১১ মিলিয়ন ডলারের তুলনায় এই সংখ্যা ৬% কম হলেও, এটি টানা পঞ্চম মাসের ইতিবাচক প্রবাহের লক্ষণ। অবশ্য মার্চ এবং মে মাস ছাড়া ২০২৫ সালের প্রতিটি মাসেই সোনার ETF-এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ স্থিতিশীল ছিল। এছাড়া চলতি বছরের এই পর্যন্ত ভারতীয় গোল্ড ETF-গুলিতে বিনিয়োগ রেকর্ড ৩.০৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তর এবং AUM-এর সম্পদ বেড়ে ১১.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অক্টোবর মাসসে ETF প্রবাহের ক্ষেত্রে ভারত বিশ্বব্যাপী ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং চীন, তাদের ETF প্রবাহ ছিল যথাক্রমে ৬.৩৩ বিলিয়ন ডলার এবং ৪.৫১ বিলিয়ন ডলার। পরে রয়েছে জাপান, ৪৯৯.৫ মিলিয়ন ডলার নিয়ে, তারপরে ফ্রান্স ৩১২ মিলিয়ন ডলার প্রবাহ রেকর্ড করেছে। বিপরীতে বেশ কয়েকটি ইউরোপীয় মার্কেট বহির্গমনের বা আউটফ্লোর সম্মুখীন হয়েছে, যার নেতৃত্বে রয়েছে যুক্তরাজ্য ৩.৫ বিলিয়ন ডলারের সাথে। তারপরে জার্মানি ১.১৭ বিলিয়ন ডলার এবং ইতালি ১৮৫ মিলিয়ন ডলারের সাথে। কাউন্সিলের তথ্য অনুসারে, সামগ্রিকভাবে অক্টোবর মাসে বিশ্বব্যাপী গোল্ড ETF প্রবাহ ৮.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ট্র্যাক করা শক্তিশালী বিনিয়োগ বছরের মধ্যে একটি।
অক্টোবরের শেষ নাগাদ বিশ্বব্যাপী গোল্ড ETF-এর মোট ব্যবস্থাপনার অধীনে সম্পদ বা AUM-এর পরিমাণ মাসিক ভিত্তিতে ৬% বেড়ে ৫০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এদিকে অক্টোবর মাসের ২০ তারিখে সোনার দাম বছরের সর্বকালের ৫০ তম সর্বোচ্চ পৌঁছেছিল। যা পরের বছর দিন ৫% কমে যায়। বিশ্লেষকরা এই পতনের জন্য মুনাফা অর্জন এবং প্রফিট-ট্রেকিং ট্রেডিংকে দায়ি করেছেন। পতনের সত্ত্বেও মার্কিন তালিকাভুক্ত প্রধান গোল্ড ETF-গুলি ২১ অক্টোবর ৩৩৪ মিলিয়ন ডলারের বিনিয়োগের কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা ডাইভারসিফাইয়ের দিকে বেশি নজর দেওয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বন্ডের থেকে প্রাপ্ত প্রবাহে হ্রাস এবং অস্থির ইক্যুইটি বাজার সোনার চাহিদায় মূল চালিকাশক্তি ছিল।




