buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

পতনের মাঝে বিনিয়োগকারীদের জন্য খুশীর খবর! বাজারে কবে আসছে আকুমস ড্রাগসের IPO?

বাজেট ২০২৪- এর পেশ হওয়ার পর থেকে ক্রমাগত শেয়ার বাজারে পতন লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থায় বিদেশী বিনিয়োগকারীরাও বিনিয়োগ করার থেকে হাত পেছনে টানছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে অর্থমন্ত্রী বাজেটে যে সকল সেক্টরে ফোকাস করছেন সেই সকল সেক্টরের অন্তর্গত কোম্পানিগুলির স্টকে দারুণ রিটার্ণ দেখতে পাওয়া যাবে। এর মাঝেই শোনা যাচ্ছে যে বাজারে আসতে চলেছে ফার্মাসিটিক্যাল কোম্পানি আকুমস ড্রাগের আইপিও। যা বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত খুশীর খবর। 

4

Akum Drugs and Pharmaceuticals Ltd. বৃহস্পতিবার অর্থাৎ আজ (২৫জুলাই, ২০২৪) জানিয়েছে যে, কোম্পানিটি Initial Public Offer বা IPO- এর মাধ্যমে বাজার থেকে ১,৮৪৭ কোটি টাকা সংগ্রহের প্রচেষ্টায় রয়েছে। আর কোম্পানির আইপিও সাবস্ক্রিপশন সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৯জুলাই, ২০২৪ তারিখে খুলবে এবং ১আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত বিনিয়োগকারীরা IPO- তে বিড করার সুযোগ পাবেন। তবে অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য বিডিং একদিন আগে অর্থাৎ ২৮জুলাই, ২০২৪ তারিখ থেকে শুরু হবে। 

Akums হল ২০২৪ সালে প্রতিষ্ঠিত একটি ফার্মাসিউটিক্যাল কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন (CDMO)। যা ভারত এবং বিদেশে ফার্মাসিউটিক্যাল পণ্য এবং পরিষেবাগুলির একটি বিস্তত পরিসর অফার করে। আর কোম্পানিটি IPO- এর মাধ্যমে সংগৃহিত অর্থ ঋণ পরিশোধ করতে, কোম্পানির কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করতে, অন্যান্য কোম্পানি অধিগ্রহ এবং কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহৃত হবে। তবে চলুন আর দেরি না করে Akums- এর IPO- এর বিষয় গুরুত্বপূর্ণ কি-পয়েন্ট জেনে নেওয়া যাক:-

  1. IPO সাবস্ক্রিপশন চলবে ২৯ জুলাই থেকে ১ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত। 
  1. Akums Drugs IPO- এর মাধ্যমে ১,৮৫৭ কোটি টাকা সংগ্রহ করতে চায়। 
  1. শেয়ার প্রতি নির্ধারিত ব্যান্ড মূল্য ৬৪৬ টাকা থেকে ৬৭৯ টাকা। 
  1. IPO- তে ৬৮০ কোটি টাকার ইক্যুটি শেয়ারের নতুন ইস্যু এবং ১,১৭৭ কোটি টাকা মূল্যের ১.৭৩ কোটি শেয়ারের অফার ফর সেল বা OFS রয়েছে। 
  1. সঞ্জীব জৈন, সন্দীপ জৈন এবং রুবি QC ইনভেস্টমেন্ট হোল্ডিংস Pte Ltd. OFS- এর মাধ্যমে শেয়ার বিক্রি করছে। 
  1. কোম্পানি পাবলিক ইস্যুতে তার কর্মীদের জন্য ১৫ কোটি টাকার শেয়ার সংরক্ষণ করেছে। 
New in article ads By Sir
  1. কোম্পানি জানিয়েছ ইস্যু আকারের ৭৫% যোগ্য প্রাতিষ্ঠানিক বিক্রেতাদের জন্য, ১৫% অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং ১০% খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত হবে। 
  1. একজন বিনিয়োগকারী নূন্যতম ২২টি ইক্যুটি শেয়ারের জন্য বিড করতে পারবেন। পরে এর গুণিতকে বিড চলবে। 

ব্রোকারেজ সংস্থাগুলি ইস্যু – পরবর্তী Akums- এর বাজার মূলধন ১০,৬৯৭ কোটি টাকা নির্ধারণ করেছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading