গত সপ্তাহে প্রাইমারি মার্কেটে মেনবোর্ড বিভাগের JNK India- এর IPO সাবস্ক্রিপশন দেখতে পাওয়া গিয়েছিল। আর সংস্থার অফারে ২৮ গুন সাবস্ক্রিপশন হয়েছে। অবশ্য চলতি সপ্তা্হে মেনবোর্ড বিভাগের কোন সংস্থারI পো সাবস্ক্রিপশন দেখতে পাওয়া যাবে না বলেই আশা করা হয়েছে। তবে চলতি সপ্তাহে মাঝারি থেকে ক্ষুদ্র শিল্প বিভাগের তিনটি কোম্পানির IPO বাজারে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। চলুন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। আলোচনা শুরু করার আগে জানিয়ে রাখা ভালো যে IPO- এর মাধ্যমে ইনকাম করা যায় তবে তাতে থাকে উচ্চমানের ঝুঁকি। যে সকল বিনিয়োগকারীরা একদম ঝুঁকি নিতে পছন্দ করেন না আবার ব্যাংকের FD- এর থেকে তুলনামূলক বেশি ইন্টারেস্ট পেতে চান, সে সকল বিনিয়োগকারী সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন। ভারত সরকার বিভিন্ন বিভাগের জন্য পৃথক পৃথক স্কিম রয়েছে। আপনার জন্য কোন স্কিমটি উপযুক্ত এবং কিভাবে বিনিয়োগ করবেন বিস্তারিত জানুন।
চলুন তবে দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানির IPO আসতে চলেছে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
- Storage Technologies and Automation:-
এই সংস্থার IPO সাবস্ক্রিপশন শুরু হবে ৩০ এপ্রিল এবং শেষ হবে ৩ মে। আর এই সময় প্রতিটি শেয়ারের দাম থাকবে ৭৩ থেকে ৭৮ টাকা। বিনিয়োগকারী নূন্যতম ১৬০০ টি শেয়ারে বিড করতে হবে এক লটে। যার ৩৫% সুরক্ষা করা হয়েছে খুচরো বিনিয়োগকারীদের বা রিটেলারদের জন্য এবং ৫০% অফার হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য।
- Sai Swami Metals and Alloys :
এই কোম্পানির IPO সাবস্ক্রিপশন চলবে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত। জানা যাচ্ছে Sai Swami Metals and Alloys, IPO- এর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে। IPO- এর সাবস্ক্রিপশনের সময় শেয়ারের দাম থাকবে ৬০ টাকা। বিনিয়োগকারীদের নূন্যতম ২ হাজারটি শেয়ারের জন্য বিড করতে হবে। সংস্থার মোট শেয়ারের ৫০% কোম্পানি নিজে সংরক্ষন করেছে এবং বাকি ৫০% অন্যান্য বিনিয়োগকারীরা বিড করতে পারবেন।
- Amkay Products:
এই কোম্পানি IPO সাবস্ক্রিপশন শুরু হবে ৩০ এপ্রিল এবং শেষ হবে ৩ মে পর্যন্ত। আর কোম্পানি IPO- এর মাধ্যমে বাজার থেকে প্রায় ১২.৬১ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে। বিনিয়োগকারীদের বিড করার জন্য ২০০০ টি শেয়ার আনছে Amkay Products। আর প্রতিটি শেয়ারের দাম ৫২ থেকে ৫৫ টাকা র্নিধারণ করেছে কোম্পানি। ২০০০ টি শেয়ারের মধ্যে ৫০% প্রাতিষ্ঠানিক, ১৫% নন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এবং ৩৫% খুচরো বিনিয়োগকারীদের বিড করার জন্য থাকবে।





