buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

তবে কী বিপাকে পড়ে ইস্তফা দিতে হবেই মাধবী পুরী বুচকে? তাঁর বিরুদ্ধে বাজার বিশেষজ্ঞদের মতামত বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক হল SEBI বা সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। দালাল স্ট্রিটের নিয়ন্ত্রকের চাকরি সহজ নয়। কারণ তাদের দরকার পড়লেই মাঝে মধ্যেই কঠোর সীদ্ধন্ত নিতে হয়। একই ভাবে নানান সীদ্ধান্ত নিয়েছেন IIM- আহমেদাবাদের প্রাক্তনী মাধবী পুরী বুচ। আদানি কান্ডের পর থেকই একাধিক অভিযোগ উঠেছে। যা SEBI- র ইতিহাসে নজিরবিহীন। যে কারণে অভ্যন্তরিন এবং বাহ্যিক উভয় দিক থেকে কোণ ঠাসা হয়ে পড়ছেন বুচ। সাথে তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি তুলছে সকলে। 

July 18 New in article ads By Sir

মাধবী পুরী বুচ কেবলমাত্র SEBI- র প্রথম মহিলা প্রধানই নন। তিনি প্রাইভেট কর্পোরেট ব্যাক গ্রাউন্ডেরও প্রথম মহিলা ব্যাক্তিত্বের একজন। মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ প্রথম SEBI- র প্রধান এবং তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে আদানিদের কোম্পানির বিনিয়োগের বিষয় প্রশ্ন তোলে। জানা যাচ্ছে তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খতিয়ে দেখতে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC। এর মাজে একাধিক বিশেষজ্ঞ এই বিষয় নিজের মতামত প্রকাশ করেছেন। 

প্রাক্তন অর্থসচিব সুভাষ চন্দ্র গর্গ সমস্ত অভিযোগকে খুবই দুঃখজনক বলে জানিয়েছেন। তাই এমন অবস্থায় তিনিও বলেছেন বুচের এমন অবস্থায় পদত্যাগ করে চলে যাওয়ার কথা বলেছেন। Zee- এর সুভাষ চন্দ্র তাঁকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। এছাড়া অনেকেই এই অভিযোগগুলিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading