buzywithinfoBuzy With Info
Everything About Business
sebi

প্রতারণা কম করার উদ্দেশ্যে নতুন পদক্ষেপ বাজার নিয়ন্ত্রকের! SEBI কি অনুরোধ করলো গুগলকে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী বা registered market intermediaries ছদ্মবেশে প্রতারণামূলক অ্যাপগুলি রোধ করার পদক্ষেপ নিয়েছে। আজ (১১ অক্টোবর) পূর্ণকালীন সদস্য কমলেশ চন্দ্র ভার্শনে জানিয়েছেন, এই উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI (সেবি) গুগলকে আসল ব্রোকিং অ্যাপগুলির জন্য যাচাইকরণ টিক মার্ক চালু করতে বলেছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স ফোরামের ক্যাপিটাল মার্কেট কনফ্লুয়েন্সে বক্তৃতা দিতে গিয়ে ভার্শনি বলেন যে টেক জায়ান্ট সেবির অনুরোধে সম্মত হয়েছে এবং দুই মাসের মধ্যে এই বৈশিষ্ট্যটি গুগলের প্লে স্টোরে দৃশ্যমান হতে পারে।

11

ভার্শনি বলেন, “আপনি যখন অ্যাপ স্টোর খুলবেন, তখন নিবন্ধিত স্টক ব্রোকারদের অ্যাপগুলিতে একটি টিক চিহ্ন থাকবে যা আবারও বিনিয়োগকারীদের জানতে সাহায্য করবে কোনটি সঠিক অ্যাপ এবং কোনটি নকল।” জালিয়াতি রোধ এবং বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবির অন্যান্য উদ্যোগের রূপরেখা দেওয়ার সময়, যেমন ধরুন বৈধ UPI উদ্যোগ এবং সেবি বনাম স্ক্যাম প্রচারণা থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছে। বক্তৃতা দেওয়ার সময় তিনি আরও বলেন, নিয়ন্ত্রক সংস্থা পণ্য বাজার পুনরুজ্জীবিত করার এবং তারল্য বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণের জন্যও কাজ করছে।
সেবির মূল পোর্টফোলিওগুলির তত্ত্বাবধানকারী ভার্শনি অ্যালগরিদমিক ট্রেডিং কাঠামো বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলার চলমান প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন। অবশ্য এই প্রথম নয়, প্রতারণা রোধে নিয়ন্ত্রক সংস্থাটি এর আগে কার্যকরী অসুবিধার কারণে বাস্তবায়নের সময়সীমা বাড়িয়েছিল। ভার্শনি বলেন, ” কিছু নির্দিষ্ট বিষয় আছে যেখানে বাজার নিয়ন্ত্রক মনে করে দালালরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে, কিছু চ্যালেঞ্জ রয়েছে। কৃষকরা তাৎক্ষণিকভাবে অর্থ চান এবং ভবিষ্যতের নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে পারেন না। এমন অবস্থায় দালালরা ক্রমবর্ধমান পণ্য বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading