buzywithinfoBuzy With Info
Everything About Business
gold silver

আজ MCX গোল্ড এবং সিলভারের দাম পেয়েছে হ্রাস; দেশের শীর্ষ শহরগুলিতে সোনার দাম কত?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৪ নভেম্বর অর্থাৎ আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) – এ ডিসেম্বর ডেলিভারির জন্য গোল্ড ফিউচারের প্রাইস বা দাম ৪৭১ টাকা বা ০.৩৭% কমে প্রতি ১০ গ্রাম ১,২৬,২৮০ টাকায় দাঁড়িয়েছে। যা এসেছে দুর্বল বৈশ্বিক ইঙ্গিত এবং মার্কিন ফেডারেল রিজার্ভ কর্তৃক নিকট-মেয়াদী সুদের হার কমানোর প্রত্যাশাকে অনুসরণ করে। একইভাবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়া হলুদ ধাতুর চুক্তি প্রতি ১০ গ্রামে ১,২৭,৮৭১ টাকায় দাঁড়িয়েছে। যা আজ সকালে ৫৩৬ টাকা বা ০.৪২% হ্রাসের পরে এসেছে। আন্তর্জাতিক বাজারেও কমেক্স সোনার দাম ০.১৩% কমে ৪,১৮৮.৮৭ ডলার প্রতি আউন্সে লেনদেন করছে। 

July 18 New in article ads By Sir

MCX ডিসেম্বরের মেয়াদ শেষ হওয়ার জন্য সিলভার ফিউচার প্রতি কিলোগ্রামে ১,৬৬১ টাকা বা ১.০২% কমে ১,৬০,৮০৯ টাকায় লেনদেন করেছে। বিশ্বব্যাপী বা গ্লোবাল কমেক্স রুপোর দাম ০.৬৭% কমে প্রতি ট্রয় আউন্স ৫২.৮১৫ ডলারে লেনদেন করেছে। এদিকে সমগ্র ভারতে রুপোর দাম প্রতি গ্রামে ০.৯২% কমে ১,৬১৩.২০ টাকায় দাঁড়িয়েছে। আর দেশের সোনার বাজারে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ০.৪৪% কমে ১,২৬,৫৪০ টাকায় দাঁড়িয়েছে। তবে দেশের শীর্ষ শহরগুলিতে সোনার দাম –


শহরের নাম
১০ গ্রাম সোনার দাম
২২ ক্যারেট২৪ ক্যারেট
দিল্লি১,১৫,৭৯৩.৩ টাকা১,২৬,৩২০ টাকা
মুম্বাই১,১৫,৯৯৫ টাকা১,২৬,৫৪০ টাকা
কলকাতা১,১৫,৮৩৯.২ টাকা১,২৬,৩৭০ টাকা
হায়দ্রাবাদ১,১৬,১৭৮.৩ টাকা১,২৬,৭৪০ টাকা
চেন্নাই১,১৬,৩৩৪.২ টাকা১,২৬,৯১০ টাকা
ব্যাঙ্গালোর১,১৬,০৮৬.৭ টাকা১,২৬,৬৪০ টাকা
আমেদাবাদ১,১৬,১৫০.৮ টাকা১,২৬,৭১০ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading