buzywithinfoBuzy With Info
Everything About Business
emcrefig

আপনিও হতে পারেন নমিতা থাপার কোম্পানির মালিক! কিন্তু কীভাবে?

শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিনিয়োগকারী তথা জাজ মহিলা উদ্যোগপতি Namita Thapar-এর কোম্পানি এমকিউর ফার্মাসিউটিক্যালসের মালিক হতে পারেন আপনিও। আজ অর্থাৎ বুধবার ৩ জুলাই, ২০২৪ থেকে ফার্মা কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্যে খোলা হয়েছে এবং বিনিয়োগকারীদের জন্যে ৫ জুলাই পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে। Emcure Pharmaceuticals এর IPO লঞ্চের মাধ্যমে কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর Namita Thapar বাজার থেকে ১২৭ কোটি টাকা সংগ্রহের চেষ্টায় রয়েছে। 

4

জানা যায় যে তিনি এমকিউরের শেয়ার ৩.৪৪ টাকার অ্যাভারেজ প্রাইসে অধিগ্রহণ করেছেন। IPO এর মাধ্যমে Namita Thapar অফার ফর সেল (OFS) কম্পোনেন্টের অধীনে প্রায় ১২.৬৮ লক্ষ শেয়ার বিক্রি করবেন। আর IPO তে ফ্রেশ ইস্যু রয়েছে ৮০০ কোটি টাকার। চলুন তবে বিড করার আগে এমকিউর ফার্মাসিউটিক্যালস (Emcure Pharmaceuticals) এর সম্পর্কে জেনে নিন। –

  • Emcure Pharma IPO আজ অর্থাৎ ৩ জুলাই, ২০২৪ থেকে সাবস্ক্রিপশনের জন্য এবং ৫ জুলাই, ২০২৪ তারিখে বন্ধ হবে৷
  • সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে পূরণে এবং বকেয়ার টাকা মেটাতে এমকিউর ফার্মাসিউটিক্যালসের IPO লঞ্চ হচ্ছে। 
***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

  • কোম্পানি দ্বারা প্রতি ১০ টাকার ফেস ভ্যালুর ইক্যুইটি শেয়ারের প্রাইজ ব্যান্ড ৯৬০ টাকা থেকে ১,১০৮ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।
  • ফার্মা কোম্পানির IPO টি হলো ১,৯৫২. ০৩ কোটি টাকার একটি বুক বিল্ট ইস্যু। যার মধ্যে ৮০০ কোটি টাকার ০.৭৯ কোটি শেয়ারের নতুন ইস্যু এবং ১,১৫২.০৩ কোটি টাকার ১.১৪ কোটি শেয়ার অফার ফর সেল (OFS) এর জন্য রয়েছে। 
  • জানা যাচ্ছে যে বিনিয়োগকারীরা ন্যূনতম ১৪টি শেয়ারের জন্য বিড করতে পারবেন এবং তারপরে এর গুণিতকে বিড করতে করার সুযোগ পাবেন। 
namita thapar

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading