buzywithinfoBuzy With Info
Everything About Business
sebi

সামনে এলো সেবি প্রস্তাবিত নতুন বিনিয়োগের নিয়ম; কোন বিষয়গুলি বিনিয়োগকারীদের জেনে রাখা দরকার? জানুন আপনিও

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) মিউচ্যুয়াল ফান্ডের নিয়মকানুনগুলির একটি ব্যপক পুনর্গঠক পরিচালনা করেছে। যার লক্ষ বিনিয়োগের নিয়ম সরলীকরণ, আধুনিকীকরণ এবং আরও বিনিয়োগকারীদের উপযোগী (Investor-friendly) করে তোলা। বাজার নিয়ন্ত্রক সংস্থাটি ১৯৯৬ সালের মিউচ্যুয়াল ফান্ড রেগুলেশনের পর্যালোচনার উপর একটি পরামর্শ পত্র (Consultation Paper) প্রকাশ করেছে। যেখানে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ সস্তা, সহজ এবং আরও স্বচ্ছ করার লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এমন অবস্থায় বিনিয়োগকারীদের বেশকিছু বিষয় নজরে রাখা আবশ্যক।

8 3

SEBI-এর দ্বারা প্রকাশিত পরামর্শপত্র থেকে মিউচ্যুয়াল ফান্ড (MP) বিনিয়োগকারীদের জন্য ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হলো। আর সেগুলি হচ্ছে, 

  1. বিনিয়োগকে আরও সাশ্রয়ী করার উদ্দেশ্যে SEBI মিউচ্যুয়াল ফান্ডগুলির দ্বারা চার্জ করা মোট ব্যয় অনুপাত বা TER (Total Expense Ratio) হ্রাস করার প্রস্তাব দিয়েছে। 
  1. ওপেন-এন্ডেড মিউচ্যুয়াল ফান্ডের জন্য TER ০.১৫% পর্যন্ত এবং ক্লোজড এন্ড মিউচ্যুয়াল ফান্ডের জন্য ০.২৫% পর্যন্ত হ্রাসের প্রস্তাব করা হয়েছে। 
  1. ক্লোজ-এন্ডেড ফান্ডে TER ইক্যুইটি অরিয়েন্টেড স্কিমের জন্য ১.২৫%-১% এবং নন-ইক্যুইটি অরিয়েন্টেড স্কিমের জন্য ১%-০.৮০%- এ কমানো হবে। 
  1. ইনডেক্স ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF)-এর TER ১% থেকে কমিয়ে ০.৮৪% করা হবে। 
  1. ৬৫% ইক্যুইটি ভিত্তিক FOF স্কিমের ক্ষেত্রে TER ২.২৫% থেকে কমিয়ে ২.১০% করা হবে। যেখানে অন্যান্য FOF-এর ক্ষেত্রে ২% থেকে কমিয়ে ১.৮৫% করা হবে।
  1. অ্যাসেট ভিত্তিক স্ল্যাবের প্রথম ৫০০ কোটি টাকার দৈনিক নিট অ্যাসেটের ক্ষেত্রে প্রযোজ্য TER ইক্যুইটি ফান্ডের জন্য ২.২৫%-২.১০% এবং নন-ইক্যুিটি ফান্ডের ২%-১.৮৫%-এ নেমে আসবে। 
  1. দৈনিক নিট অ্যাসেট প্রতি ৫,০০০ কোটি টাকার বৃদ্ধি জন্য ০.০৫% হ্রাস পাবে। ইক্যুইটি স্কিমের জন্য ব্যালেন্স অ্যাসেটের TER ১.০৫% থেকে ০.৯০% এবং নন-ইক্যুইটি স্কিমের জন্য ০.৮% থেকে ০.৭০%-এ হ্রাস পাবে।
  1. মিউচ্যুয়াল ফান্ডগুলির ব্রোকারেজ ফি তীব্রভাবে হ্রাস পাবে। নগদ বাজারের ক্ষেত্রে ১২ bps থেকে ২ bps এবং ডেরিভেটিভস মার্কেটের ক্ষেত্রে ৫bps থেকে ১bps।
  1. সংবিধিবদ্ধ কর অর্থাৎ GST, STT, CTT এবং স্ট্যাম্প ডিউটি বাবদ কর এখন TER থেকে আলাদা ভাবে নেওয়া হবে।
  1. ফান্ড হাউসগুলির এক্সিট লোড সহ সকল স্কিমের জন্য পূর্বে অনুমোদিত অতিরিক্ত ৫bps চার্জ রিডিউস বা অপসরণ করা হবে।
  1. আর বিনিয়োগকারীদের জন্য একটি কাঠামো প্রস্তাব করেছে, যার ফলে বেশি অর্থ প্রদান তখনই করতে হবে যখন ফান্ডগুলি বেঞ্চমার্কের চেয়ে ভাল রিটার্ণ প্রদান করবে।
  1. SEBI- এর লক্ষ্য হল রিসার্চের জন্য দ্বিগুণ চার্জ রোধ করা, তাই নতুন নিয়মে বিনিয়োগকারীদের নয় ফান্ড লঞ্চ এবং মার্কেট এক্সপোস AMC-কে বহন করতে হবে।
  1. যোগ্যতার মানদন্ড, বিনিয়োগের সীমা এবং মূল্যায়নের নিয়ম সহ সহজ ভাষা এবং ভ্যালুয়েশন ছক ব্যবহার করে নিয়মগুলি আবার লেখা হবে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading