গণেশ গ্রীন ভারত (Ganesh Green Bharat) ২০১৬ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। যেটি বর্তমানে PV Modules, Solar System সম্পর্কিত সার্ভিসেস, Electrical contracting এবং Water Supply Scheme প্রজেক্টের সাথে যুক্ত। এবার জানা যাচ্ছে কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্য, কার্যকরী মূলধন জোগাড় করতে, কারখানায় নতুন যন্ত্রপাতি কিনতে, মেশিন ফিট করার জন্য এবং নেওয়া ঋণের একটি অংশ পরিশোধ করার জন্য বাজারে IPO লঞ্চ করছে।
গণেশ গ্রীন ভারত লিমিটেডের IPO সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে ৫ জুলাই, ২০২৪ এবং ৯জুলাই, ২০২৪ তারিখে সাবস্ক্রিপশন বন্ধ হবে। জানা যাচ্ছে কোম্পানিটি IPO- এর মাধ্যমে বাজার থেকে ১২৫.২৩ কোটি টাকা সংগ্রহের কথা ভাবছে। এই কারণে ৬,৫৯১,০০০ ইক্যুটি শেয়ার অফার ফর সেলের জন্য রেখেছে। গণেশ গ্রীন ভারত QTB- এর জন্য নেট ৫০%, রিটেলারদের জন্য ৩৫% এবং অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১৫% ইস্যু ধার্য করেছে মোট IPO- এর।
সরকারি প্রকল্পের কোর্স
কোম্পানিটি শেয়ার প্রতি ১০ টাকা ফেসভ্যালু সহ ইস্যুর প্রাইস ১৮১ টাকা থেকে ১৯০ টাকার মধ্যে নির্ধারিত করেছে। রিটেলার নূন্যতম ১.১৪ লক্ষ টাকার মূল্যের ৬০০ শেয়ারের জন্য বিড করতে পারবেন। HNIs (High Net Worth Individuals) মোট ২.২৮ লক্ষ টাকার বিনিয়োগ সহ উচ্চ মূল্যের দুটি লট বা ১২০০ টি শেয়ার বিড করার অনুমতি পায়।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন





