buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

এবার আপনিও হতে পারেন ফিজিক্সওয়াল্লার অংশ! আসন্ন IPO সম্পর্কে বিস্তারিত বিবরণ রইলো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

এডটেক ইউনিকর্ণ ফিজিক্সওয়াল্লা ২০২৪ সালের সেপ্টেম্বরে হর্ণবিল ক্যাপিটাল এবং লাইটস্পিড থেকে ২.৮ বিলিয়ন ডলার মূল্যায়নে ২১০ মিলিয়ন ডলার সংগ্রহ করে। এছাড়া কোম্পানিটি টেস্ট-প্রেপ সেগমেন্টের ক্ষেত্রে আকাশ ইনস্টিটিউট, অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট এবং আনএকাডেমি (Unacademy)-এর সাথে প্রতিযোগীতা করে চলেছে। এই সবের মধ্যে এডটেক কোম্পানিটি তার প্রাথমিক পাবলিক অফার বা IPO-এর বিষয় ঘোষণা করে। আর এই IPO সাবস্ক্রিপশন আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। রেড হেরিং প্রসপেক্টাস বা RHP অনুসারে, নয়ডা-ভিত্তিক এডটেক ইউনিকর্ণ ফিজিক্সওয়াল্লা এবং নতুন ইস্যুর মাধ্যমে ৩,১০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ রাখে। 

8 3

বাইজুসের (Byju’s) পতনের পর এডটেক সেক্টরটি পুনঃরায় প্রতিষ্ঠিত হয়ে চলেছে। আর এই পুনঃপ্রতিষ্ঠানের পর ফিজিক্সওয়াল্লা (Physics Wallah) হবে প্রথম ভারতীয় এডটেক কোম্পানি, যার শেয়ার পাবলিক মার্কেটে তালিকাভুক্ত হবে। এদিকে IPO আসার আগে জানা যাচ্ছে যে পান্ডে এবং মহেশ্বরী একসাথে ৮০.৭% প্রাক IPO অংশীদারিত্বের অধীকারি। তাদের পর ওয়েস্টব্রিজ ৬.৪% এবং হর্নবিলের ৪.৪১% অংশীদারিত্ব রয়েছে। চলুন তবে IPO সাবস্ক্রিপশনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখা যাক, যেমন –

  1. ফিজিক্সওয়াল্লার IPO সাবসক্রিপশন শুরু হবে ১১ নভেম্বর থেকে এবং শেষ হবে ১৩ নভেম্বর। 
  1. এডটেক কোম্পানিটি ফ্রেশ ইস্যু এবং অফার ফর সেল (OFS)-এর মাধ্যমে ৩,৪০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। 
  1. কোম্পানিটি নতুন ইস্যুর মাধ্যমে ৩১০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রয়েছে। যেখানে OFS অংশ হিসাবে সহ-প্রতিষ্ঠাতা অলখ পান্ডে এবং প্রতীক মহেশ্বরী, প্রত্যেকে ১৯০ কোটি টাকার শেয়ার অফলোড করার মাধ্যমে ৩৮০ কোটি টাকা সংগ্রহ করবেন। 
  1. ফিজিক্সওয়াল্লা IPO-এর মূল্যসীমা নির্ধারণ করেছে, আর তা হলো শেয়ার প্রতি ১০৩-১০৯ টাকা। 
  1. এডটেকের শেয়ার ১৮ নভেম্বর, ২০৫ NSE এবং BSE-তে তালিকাভুক্ত হবে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading