buzywithinfoBuzy With Info
Everything About Business
stfig

ব্যবসা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করলো Raymond! এর ফলে কী সুবিধা পাবেন বিনিয়োগকারীরা?

জনপ্রিয় ব্যবসায়িক গ্রুপ Raymond (রেমন্ড) ব্যবসায়িক ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়ে দিয়েছে যে তারা একটি ব্যবসাকে পৃথকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ৪ জুলাই, ২০২৪ তারিখে রেমন্ডের বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট স্কিমের অধীনে আবাসন ব্যবসার শাখা রেমন্ড রিয়েলটি (Raymond Realty) কে পৃথকীকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর খুব শীঘ্রই রেমন্ডের আবাসন ব্যবসার শাখাটিকে একটি ভিন্ন সংস্থায় রূপান্তরিত করা হবে। 

Copy of ONLY Text Ads Banner BWI News

Raymond কোম্পানি দীর্ঘ কয়েক দশক ধরে পোশাকের ব্যবসার জন্য সারা দেশের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। অবশ্য পোশাকের পাশাপাশি নানান ব্যবসা একসাথে শুরু করায় গ্রুপটির প্রসার হয়েছে। ইদানিং Raymond রিয়েল এস্টেট খাতে বৃদ্ধির সম্ভাবনা করছে। আর তার ভিত্তিতেই আবাসনের ব্যবসাটিকে একটি সম্পূর্ণ আলাদা কোম্পানিতে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রেমন্ডের এমন সিদ্ধান্ত গ্রহণের পিছনে দুটি প্রধান কারণ হলো তাদের আবাসন ব্যবসায় অংশ নেওয়ার জন্য নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং রিয়েল এস্টেট ব্যবসার বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগানো। 

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

বিনিয়োগকারীদের কথা উল্লেখ করে রেমন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টক হোল্ডারদের মূল কোম্পানিটির প্রতি ১টি শেয়ারের জন্য রেমন্ড রিয়েলটির নতুন কোম্পানির ১ টি করে শেয়ার দেওয়া হবে। ফলে এই পৃথকীকরণের দরুণ কোম্পানিটির প্রত্যেক শেয়ারহোল্ডাররা রেমন্ড রিয়েলটি কোম্পানিটির শেয়ার পেতে চলেছেন তাও বিনামূল্যে। পৃথকীকরণ সম্পূর্ণ হওয়ার পর, আবাসন ব্যবসার নতুন কোম্পানিটির পক্ষ থেকে জারি করা ইক্যুটি শেয়ারগুলি বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) -এ তালিকাভুক্ত করা হবে। যার পরে কোম্পানিটির বিদ্যমান শেয়ারহোল্ডাররা দুটি পৃথক তালিকাভুক্ত সত্তার শেয়ারের মালিকানা অধিগ্রহণ করবেন। 

Raymond

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading