ভারতের নতুন প্রজন্মের বিনিয়োগকারীদের এক বিরাট অংশ ডেরিভেটিভ ট্রেডিং- এ মনোনিবেশ করেছে। যেখানে উচ্চ ঝুঁকির সাথে বেশি রিটার্ণ অর্জনের সুযোগ থাকে। যার দরুণ বিনিয়োগকারীদের তথা তাদের পরিবারের সঞ্চয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি বাজার বিশেষজ্ঞদের অন্যতম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার জানা যাচ্ছে যে বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) যুব প্রজন্মের বা নতুন প্রজন্মের উচ্চ ঝুঁকি সম্পন্ন ডেরিভেটিভ ট্রেডিংয়ের প্রতি বাড়তে থাকা আকর্ষণ কম করার জন্য সাতটি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব দিয়েছে। যার দ্বারা নতুন প্রজন্মের পাশাপাশি ডেরিভেটিভ ট্রেডিংয়ের সাথে যুক্ত সকল বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ হ্রাস পাবে। সঞ্চিত অর্থ অসময়ে খরচ হবে না।
SEBI ( Security Exchange Board of India) প্রদত্ত পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা আগে জেনে নিন ডেরিভেটিড বা F&O ট্রেডিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৩-২৪ আর্থিক বছরে ডেরিভেটিভ ট্রেডিংয়ে ৯২.৫ লক্ষ Retail Investor (খুচরা বিনিয়োগকারী) এবং Proprietorship Firms (মালীকাধীন সংস্থা) ৫১,৬৮৯ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে। তাই SEBI F&O- এর নূন্যতম চুক্তির আকার ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পাশাপাশি ৭টি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। যেগুলি হল:
১. নিয়ন্ত্রক জানিয়েছে সাপ্তাহিক পাঁচটি ট্রেডিং ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিকে লক্ষ্য রেখে একটি এক্সচেঞ্জের সিঙ্গেল বেঞ্চমার্ক সূচক প্রদান করা আবশ্যক।
২. বিনিয়োগকারীদের কাছে SEBI অপশনস প্রিমিয়াম সংগ্রহের বিষয়টি বাধ্যতামূলক করা দরকার বলে জানিয়েছে। কারণ তার দ্বারা অযৌক্তিক ইন্ট্রাডে লেভারেজ এড়ানো যাবে। পাশাপাশি তার দ্বারা কায়েন্ট প্রদত্ত বিস্তৃতভাবে বাজারব্যাপী ট্রেডিং অনুশীলন নিরুৎসাহিত করা যাবে।
৩. SEBI- এর মতে লিভারেজ সমস্যার মোকাবিলা করতে অপশন বিনিয়োগকারী সংস্থাগুলির জন্য যে উচ্চ ঝুঁকি তৈরি হয় তা কমানোর জন্য এক্সট্রিম লস মার্জিন বা ELM ৩-৫% বৃদ্ধি করা উচিত।
৪. লিক্যুইডিটি সংক্রান্ত ঝুঁকির পরিপ্রেক্ষিতে ক্যালেন্ডার স্প্রেড অবস্থানের জন্য একই দিনে মেয়াদ শেষ হওয়ার চুক্তির যে কোন অবস্থানের ক্ষেত্রে মার্জিন বেনিফিটের সুবিধা অপসারণের কথা বলেছে SEBI।
৫. SEBI জানিয়েছে যে, স্ট্রাইক ইন্টারভাল প্রচলিত সূচক মূল্যের প্রিভেলিং প্রাইসের ৪% হওয়া উচিত এবং স্ট্রাইককে প্রচলিত মূল্য থেকে প্রায় ৪ থেকে ৮% কম দেওয়ার মাধ্যমে ব্যবধান বৃদ্ধি করা উচিত।
৬. ডেরিভেটিভ চুক্তির নূন্যতম মূল্য বাড়িয়ে ১৫ – ২০ লক্ষ টাকা করা হবে বলে জানিয়েছে। যা আগে ৫-১০ লক্ষ টাকা ছিল। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে এটি ২০ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত বলে জানিয়েছে বাজার নিয়ন্ত্রক।
৭. ক্রমবর্ধমান বাজারের পরিকাঠামোর পরিপ্রেক্ষিতে SEBI, ইন্ডেক্স ডেরিভেটিভ চুক্তির অবস্থানের সীমা ইন্ট্রাডে ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের তরফে নীরিক্ষণ করা হবে বলে জানিয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






