buzywithinfoBuzy With Info
Everything About Business
sebi

একটি মামলা নিষ্পত্তি হলেও এখনো এক ডজনেরও বেশি অভিযোগ পর্যালোচনা করছে সেবি! এই বিষয় কী জানালো রয়টার্স? 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

তদন্তের সাথে সরাসরি যোগাযোগ রাখা দুটি সূত্র আজ (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে, আদানি গ্রুপ এবং এর অফশোর তহবিলগুলি সিকিউরিটিজ নিয়ম ভঙ্গ করেছে বলে এক ডজনেরও বেশি অভিযোগের তদন্ত করছে সেবি (SEBI)। দুই বছর আগে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ কর্তৃক আদানির বিরুদ্ধে করা দুটি অভিযোগ, একটি স্টক কারসাজির, অন্যটি সম্পর্কিত পক্ষের লেনদেন প্রকাশ না করার অভিযোগ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) খারিজ করার একদিন পর তারা এই কথা বলেন। তবে উক্ত বিষয় আদানি গ্রুপ এবং সেবি কমিউনিকেটর কেউই উত্তর দেয়নি।

10

তবে জানা যাচ্ছে যে ২০২৩ সালে আদানি গ্রুপের কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করে নিয়ন্ত্রক সংস্থা, যখন বর্তমানে বিলুপ্ত হিন্ডেনবার্গ তাদের বিরুদ্ধে  কর সংক্রান্ত জালিয়াতি, অর্থের অপব্যবহার এবং শেয়ারের মূল্যের সাথে কারসাজি করার অভিযোগ আনে। এই অভিযোগের ফলে প্রাথমিকভাবে গ্রুপের শেয়ার ১৫০ বিলিয়ন ডলারের বিক্রির দিকে পরিচালিত হয়। অবশ্য পরে শেয়ারের দাম পুনরুদ্ধার হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সেই অভিযোগের উপর একদিন আগে  ক্লিনচিট দিয়েছে। তারপরে আজ নয়টি তালিকাভুক্ত গ্রুপ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আদানি পাওয়ারের ১২.৭% বৃদ্ধির ফলে লাভের হার বেড়েছে। আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম ৬% বৃদ্ধি পেয়েছে।

একটি সূত্র জানিয়েছে, রয়টার্স বলছে যে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের কিছু তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং আর কোনও পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু চূড়ান্ত আদেশের জন্য কমপক্ষে এক ডজনেরও বেশি মামলা এখনও বিচারাধীন রয়েছে। সূত্রটি অভিযোগ খারিজ করা হবে নাকি আর্থিক জরিমানা আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে। তার সাথে আদানি এন্টারপ্রাইজেস, আদানি পোর্টস, আদানি এনার্জি এবং আদানি পাওয়ার জুলাই এবং আগস্ট মাসে তাদের আর্থিক বিবৃতিতে জানিয়েছে যে ওয়াচডগ ভুল শ্রেণীবদ্ধকরণের অভিযোগগুলি খতিয়ে দেখছে। রয়টার্স আরও বলছে যে প্রায় ৩০টি আদানি গ্রুপ সত্তা এই নিয়ন্ত্রক চার্জগুলির কিছু নিষ্পত্তির জন্য এখনোও আবেদন করেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading