buzywithinfoBuzy With Info
Everything About Business
sbifiggg

আবারও SEBI- র কড়াকড়ি! মিউচ্যুয়াল ফান্ডের জন্য নতুন কী নিয়ম জারি করল বাজার নিয়ন্ত্রক সংস্থা?

SEBI (Security Exchange Board of India)- র হাত ধরে Mutual Fund (মিউচ্যুয়াল ফান্ড) ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে বড় বদল। নতুন নিয়মে অ্যাসেট ম্যানেজমেন্ট (AM) সংস্থাগুলির কার্যক্রম উন্নতি হওয়ার পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা প্রাধান্য পাবে। চলতি বছর থেকেই চালু হবে ইনসাইডার ট্রেডিং নিয়ম। যার দ্বারা বিশেষ ভাবে নজর রাখা হবে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার খুব গোপনীয় তথ্য জানেন এমন কর্মীদের উপর। আর তাঁর সঙ্গে এই ধরনের কর্মীদের একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। যাতে তারা তথ্য ফান্ড স্কিমের নেট অ্যাসেট ভ্যালুকে প্রভাবিত করতে পারে সেটাও দেখা হবে। 

6

২৬জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে SEBI জানিয়েছে, মিউচ্যুয়াল ফান্ডের এই নতুন ইনসাইডার ট্রেডিং নিয়মগুলি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রক আর জানায় যে নতুন নিয়মানুযায়ী অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা বা AM- গুলিকে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব অভ্যন্তরীণ নিয়ন্ত্রক বিধির পর্যালোচনা করতে হবে। অবশ্য বিশেষজ্ঞরা দাবি করছেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কেনা-বেচা সংক্রান্ত একটি কনসাল্টেশন পেপার ২০২২ সালের জুলাই মাসে জারি করেছিল, তার একটি অংশ হল নতুন নিয়ম। যা ইন্ডাস্ট্রির প্রাথমিক বিরোধীতার কারণে কার্যকর হতে সময় নিয়েছে। 

New in article ads By Sir

বাজার বিশেষজ্ঞদের মতে, মিউচ্যুয়াল ফান্ডের AM- এর উপর জারি করা নতুন ইনসাইডার ট্রেডিং নিয়মে যে সমস্ত কর্মী সংস্থার তথ্য জানেন তারা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কিনতে বা বিক্রি করতে পারবেন না। যেহেতু তারা ফ্যান্ডগুলির এবং বাজার বিষয় জানেন তাতে ইউনিট হোল্ডারদের স্বার্থ প্রভাবিত হতে পারে। অর্থাৎ গোপন তথ্য জানার পরে কোনো ব্যক্তি সেই তথ্য কাজে লাগিয়ে মুনাফা অর্জন করতে পারবে না।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading