Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি দেশের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যে নিজেদের কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা WFH-এর অনুমতি দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগকে আপাতত বড় কনক্লেভ, কনফারেন্স (সম্মেলন) ও বাইরের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের সাথে সেবি বাজারের নজরদারি ও নিয়ন্ত্রক মূলক কাজে যাতে কোনও ভাবেই ব্যবহৃত না আসে তা দেখে চলা। সেবির অভ্যন্তরীণ নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনীয় কর্মীরা অফিসে থাকলেও অনেক বিভাগকে রিমোট মোডে কাজ করার ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বড় আকারের অফিসিয়াল অনুষ্ঠান, সেমিনার বা সম্মেলন আপাতত এড়িয়ে চলার কথা বলা হয়েছে। যাতে প্রশাসনিক ফোকাস মূল কাজের ওপর রাখা যায়।
বিশেষজ্ঞদের একাংশের মতে, এই সিদ্ধান্ত শুধুমাত্র নিরাপত্তাজনিত সতর্কতা নয়, বরং বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলির “বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং (business continuity planning)”-এরও একটি অংশ। কারণ আন্তর্জাতিক উত্তেজনা বাড়লে শেয়ার বাজার, মুদ্রাবাজার এবং ডিজিটাল অবকাঠামোর ওপর চাপ বাড়তে পারে। তবে SEBI স্পষ্ট করেছে যে, ভারতের বাজার ব্যবস্থাপনা, ট্রেডিং মনিটরিং এবং বিনিয়োগকারীদের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের জন্য আপাতত উদ্বেগের কোনও কারণ নেই।




