Article By – সুনন্দা সেন

ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) শিল্পপতি অনিল আম্বানি এবং তার কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের দায়ের করা একটি সেটেলমেন্ট আবেদন খারিজ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চলা ফাইন্যান্সাল ইরেগুলারিটি বা আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলাটি আর সমঝোতার মাধ্যমে শেষ হচ্ছে না, বরং পূর্ণাঙ্গ আইন প্রক্রিয়ায় এগোবে বলে জানা গেছে। সেবির তদন্তে রিলায়েন্স গ্রুপের আর্থিক লেনদেনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, গ্রুপ-লিঙ্কড বিভিন্ন সংস্থার মাধ্যমে বিপুল অর্থ স্থানান্তর করা হয়েছে, যা বাজার নিয়ম ও কর্পোরেট গভর্নেসের লঙ্ঘন (Violation of market rules and corporate governance) হতে পারে। এই কারণেই নিয়ন্ত্রক সংস্থা সেটেলমেন্টের আবেদন গ্রহণ করেনি বলে মনে করা হচ্ছে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে কোম্পানিগুলো জরিমানা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার সুযোগ পায়। কিন্তু রিলায়েন্সের ক্ষেত্রে সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় মামলাটি আও কঠোর তদন্ত ও সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার দিকে এগোচ্ছে।
এই সিদ্ধান্তের পর রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং সংশ্লিষ্ট গ্রুপ কোম্পানিগুলির ওপর নিয়ন্ত্রক নজরদারি আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এর প্রভাব বিনিয়োগকারীদের আস্থা এবং শেয়ার বাজারে কোম্পানির অবস্থানেও পড়তে পারে। এমনিও অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যেই ঋণ সংকট, আর্থিক পুনর্গঠন এবং বিভিন্ন তদন্তের সম্মুখীন হয়েছে। এমন অবস্থায় সেবির এই সিদ্ধান্ত চলমান চাপ আরও বাড়িয়ে দেবে বলে বিশ্লেষকদের ধারণা।




