Article By – সুনন্দা সেন

আজ ভারতের শেয়ার বাজারে তীব্র পতন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই বাজারে বড় বিক্রি শুরু হয় এবং সেনসেক্স প্রায় ১,০০০ পয়েন্ট হ্রাস পেয়ে প্রায় ৭৫,৮০০ লেভেলের নীচে নেমে গেছে, আর নিফটি৫০ সূচকও ২৩,৬০০-এর নীচে। এই মাত্র কয়েক মিনিটের পতনের ফলে মোট বাজার মূলধন থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। সব প্রধান সেক্টরাল ইনডেক্সগুলি নানা রঙে লেনদেন করছে এবং বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। অবশ্য বাজার বিশ্লেষকরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পাশাপাশি বাজারের দীর্ঘমেয়াদী দিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছে।
বৈশ্বিক শেয়ার বাজারের মতো ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলির অস্থিরতা ও পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। আর সেগুলি হল:-
- মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনা ও বাজারের উদ্বেগ: বর্তমান বাজার পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত। এই ভূ-রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মনোবল কমিয়েছে এবং ঝুঁকি এড়াতে বাজার থেকে টাকা তুলে নেওয়া হয়েছে।
- ক্রড অয়েলের দাম ১০০ ডলারের পার: উত্তেজনার কারণে ক্রড অয়েলের দাম পুনরায় ১০০ ডলার প্রতি ব্যারেল ছাড়িয়েছে। উচ্চ তেলের দাম ভারতসহ বহু দেশের জ্বালানি খরচ ও ইনফ্লেশন বাড়াচ্ছে। বিশেষ করে HPCL, IOC এবং BPCL-এর মতো তেল কোম্পানির শেয়ারগুলো আজ ৩%-৪% পর্যন্ত হ্রাস পেয়েছে।
- বিদেশী বিনিয়োগকারীর বিক্রি অব্যাহত: আজকের সেল অফে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা FIIs ধারাবাহিকভাবে শেয়ার বিক্রি করছেন। এর ফলে বিপুল পরিমাণ লাভ হয়েছে বলে জানা যায় এবং বাজারে চাপ বৃদ্ধি পায়। বিশেষ করে বড় IT, ব্যাংকিং ও তেল কোম্পানির শেয়ারগুলোতে বেশি সেল-অফ লক্ষ্য করা যাচ্ছে।
- জ্বালানি সংকট ও অর্থনীতিতে প্রভাব: বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় অনেক দেশ স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল রিলিফ করছে, তবুও সরবরাহ চাহিদার ভারসাম্য (Supply Demand Balance) এখনও স্থির নয়। এর ফলে বাজারে অস্থিরতা বেড়েছে এবং বিনিয়োগকারীরা হঠাৎ বিক্রি করতে বাধ্য হচ্ছেন।




