শেয়ারবাজারে আজ অভূতপূর্ব উত্থান দেখা গিয়েছে। BSE Sensex প্রথমবারের মতো 81,000 পয়েন্ট অতিক্রম করেছে। আর নিফটি 50 সূচক 24,800 পয়েন্টের উপরে ট্রেড করছে। দুপুর 2.30 টায়, Sensex 721.68 পয়েন্ট বা 0.89 শতাংশ বেড়ে 81,438.23 পয়েন্টে লেনদেন করছে। নিফটি 155.5 পয়েন্ট বা 0.79 শতাংশ বৃদ্ধির সঙ্গে 24,808.55 পয়েন্টে ছিল।
সবচেয়ে বেশি বেড়েছে আইটি শেয়ারে। প্রাথমিক লেনদেনের পতন ঘটলেও, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সেনসেক্সের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আদানি পোর্টস, এশিয়ান পেন্টস, টাটা স্টিল, এনটিপিসি, পাওয়ার গ্রিড এবং আল্ট্রাটেক সিমেন্টের শেয়ারের দরপতন সবচেয়ে বেশি হয়েছে। যেখানে TCS, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, বাজাজ ফিনসার্ভ, টেক মাহিন্দ্রা এবং SBI লাভ করেছে।
BSE-এর শেয়ার সূচক সেনসেক্স 80,910.45 -এর নতুন রেকর্ড পৌঁছেছে। এটি আজ 11:22টায় 151.38 পয়েন্ট কমে 80,550.97 -এ দাঁড়ায়। একই ভাবে NSE নিফটি দুর্বল শুরুর পর ব্যাপক হারে বাড়তে থাকে। এটি 65.9 পয়েন্ট বেড়ে 24,678.90 এর একটি নতুন সর্বকালের উচ্চে পৌঁছেছে।
এশিয়ার বাজারে চিনের সাংহাই কম্পোজিট, দক্ষিণ কোরিয়ার কোস্পি এবং জাপানের নিক্কেই লোকসানে এবং হংকংয়ের হ্যাং সেং লাভে ছিল। বুধবার মার্কিন বাজার নেতিবাচক প্রবণতার সঙ্গে বন্ধ হয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক, ব্যারেল প্রতি 85.45 ডলার হয়ে 0.45 শতাংশে বেশি ট্রেড করছে। স্টক মার্কেটের তথ্য অনুসারে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (AII) মঙ্গলবার পুঁজিবাজারে ক্রেতা ছিল এবং তারা 1,271.45 কোটি টাকার শেয়ার কিনেছে।
Article By – আস্তিক ঘোষ






