buzywithinfoBuzy With Info
Everything About Business
Your paragraph text 12 1

নির্বাচনের বলি টাটা গ্রুপ! তিনগুন মুনাফার পরেও পতন দেখা গেলো শেয়ারের দামে। আজ কেমন পারফর্ম করল টাটা মোটরস?

টাটা গ্রুপের গাড়ি নির্মানকারী সংস্থা গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ১০ মে, ২০২৪ তারিখে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে। তাতে জানা যায় কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে নিট মুনাফা তিনগুন বেড়ে ১৭,৫২৮.৫৯ কোটি টাকা হয়েছে। এছাড়া কোম্পানির অপারেশন থেকে রেভিনিউ এসেছে ১,১৯,৯৮৬.৩১ কোটি টাকার, যা আগের অর্থবছরে ১,০৫,৯৩২.৩৫ কোটি টাকা ছিল। তারপর থেকেই বিনিয়োগকারীদের নজর ছিল শেয়ারটির ওপর। অনেকেই আশা করেছিলেন আজ অর্থাৎ সোমবার (১৩ মে), সপ্তাহের প্রথমদিনে ভালো রিটার্ন প্রদান করবে। তবে তার বদলে লোকসানের মুখে। 

5

আজ বাজার খোলার পর BSE Sensex এবং Nifty50 তে বিশাল পতন লক্ষ্য করা যায়। অবশ্য পরে ৪০০ পয়েন্ট যোগ করে Sensex। অন্যদিকে Nifty50- এর মূল্য ২১,৮৩৩.৩৫ পয়েন্ট নেমে যাওয়ার পরেও সূচকটি ০.২২% বৃদ্ধি পেয়েছে বাজার বন্ধের আগে। যে কারণে বহু কোম্পানির স্টকে পতন লক্ষ্য করা গেছে তেমনি ভাবেই অনেক শেয়ার বাউন্স ব্যাক করে ভালো পারফর্ম করে লেনদেন শেষ করে। তবে টাটা গ্রুপের গাড়ি নির্মানকারী সংস্থার শেয়ারে বিরাট পতন লক্ষ্য করা গেছে এবং সেশনের শেষেও রেড জোনেই রয়েছে। টাটা মোটরসের শেয়ার BSE- তে ৮.৩৪% কমে ৯৫৯.৫৫ টাকায় লেনদেন শেষ করেছে। ১ হাজার টাকার নীচে শেয়ারের দাম চলে যাওয়ায় বেশ চিন্তিত বিনিয়োগকরীরা। 

গত সপ্তাহের শুক্রবার অর্থাৎ ফল প্রকাশের দিনে টাটা মোটরস শেয়ার BSE(Bombay Stock Exchange)- এ ১.৬২% বৃদ্ধি পেয়ে ১,০৪৬.৮৫ টাকায় লেনদেন বন্ধ করে ছিলো। তারপরে দেখা মিললো পতনের। টাটা মোটরসের শেয়ারে দামে পতনের পেছনে একাধিক কারণ আছে বলে দাবি করেছেন বাজার বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম কারণ হল ২০২৪ সালের নির্বাচন। আর দ্বিতীয় প্রধান কারণ হল কোম্পানির তরফ থেকে ২০২৫ আর্থিক বছরের জন্য ব্র্যান্ডেড গাড়ি জাগুয়ার ল্যান্ড রোভারের মুনাফার পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের সমান। 

Untitled design 6 1

শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। তাই অনেকেই বিনিয়োগ করতে ভয় পান। অবশ্য সরকারি স্কিমে এমন কিছু দেখতে পাওয়া যায় না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। যেমন ধরুন: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, অটল পেনশন যোজনা ইত্যাদি। সমস্ত Central Government schemes –এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।

(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)

4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading