Article By – আস্তিক ঘোষ

সাবস্ক্রিপশনের জন্য খোলা হল ফ্যাশন রিটেইলার কোম্পানি বাজার স্টাইল রিটেইল লিমিটেডের আইপিও। কোম্পানির বর্তমান শেয়ারহোল্ডাররা 1,76,52,320টি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে অফার-ফর-সেলের মাধ্যমে 834.68 কোটি টাকার এই আইপিওতে, 148 কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে। OFS থেকে 686.68 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে৷
স্টাইল রিটেইল লিমিটেড কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে রেখা রাকেশ ঝুনঝুনওয়ালা এবং ইনটেনসিভ সফটশেয়ার। প্রমোটার মধু সুরানা, সবিতা আগরওয়াল, সুব্রতো ট্রেডিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি, রেখা কেদিয়া এবং শকুন্তলা দেবীও এর মাধ্যমে নিজেদের শেয়ার বিক্রি করছেন। কোম্পানিটির 55.03 শতাংশ শেয়ার রয়েছে প্রোমোটারদের কাছে। রাকেশ ঝুনঝুনওয়ালার কোম্পানিতে সর্বোচ্চ 7.69 শতাংশ শেয়ার রয়েছে রেখার।
পূর্ব ভারতের খুচরা বাজারে এই কোম্পানির উপস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সংগঠিত মূল্য খুচরা বাজারে এই কোম্পানি নেতৃত্বস্থানীয় জায়গায় অবস্থান করছে বর্তমানে। স্টোর ক্লাস্টার-ভিত্তিক মডেলে কাজ করে এই কোম্পানিটি। গত অর্থবর্ষের শেষে, নয়টি রাজ্যে 162টি স্টোর ছিল কোম্পানির। এই আইপিওর মাধ্যমে 27.2 লক্ষ শেয়ার বিক্রি করবেন রেখা ঝুনঝুনওয়ালা । এর প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 370-389 টাকা। খুচরা বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল 14,782 টাকা। 3 সেপ্টেম্বর পর্যন্ত এ নিয়ে বিডিং করা যাবে। 4 সেপ্টেম্বর শেয়ার বরাদ্দ হতে পারে। তালিকা প্রকাশের সম্ভবনা 6 সেপ্টেম্বর।
স্টাইল রিটেইল লিমিটেড কোম্পানির পক্ষ থেকে জানান হয়েছে, তারা এই আইপিও থেকে প্রাপ্ত অর্থ ঋণ পরিশোধ করতে এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করবে। ইস্যুটির 50 শতাংশ যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের জন্য, 15 শতাংশ অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং 35 শতাংশ খুচরা বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে।




