এক্সিট পোলের অনুমান অনুযায়ী ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল না হওয়ায় Stock Market-এ বিরাট পতন দেখতে পাওয়া যায়। বিনিয়োগকারীরা একদিনে প্রায় ৩১ লক্ষ কোটি টাকা হারিয়ে ফেলেন। অবশ্য তারপরে ২১ লক্ষ কোটির বেশি অর্থ রিকভার করতে সমর্থ হয়েছেন লগ্নিকারীরা। তার সাথে Stock market-এ বেশ কিছু সেক্টরাল রোটেশান লক্ষ্য করা যাচ্ছে। আর বিনিয়োগকারীরা বিভিন্ন সেক্টরের স্টকে বিনিয়োগ করছেন। তবে অনেকেই জানেন না কোন সেক্টরের স্টকগুলি আগামীতে ভালো পারফর্ম করবে। আর সেটি জানা অত্যন্ত আবশ্যক। কারণ যে সেক্টরগুলি ভালো পারফর্ম্যন্স করছিল সেগুলি বিরাট পতনের পর পারফর্ম্যন্স আগের তুলনায় কমেছে। আবার যেগুলি পারফর্ম করতো না সেগুলি ঘুরে দাঁড়িয়েছে।
সম্প্রতি বিনিয়োগকারীরা বেসরকারি ব্যাংক, ধাতু, কৃষি রাসায়নিক, অটো, পরিকাঠামো সেক্টরের স্টকে বেশি বিনিয়োগ করছেন। অবশ্য বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এগুলির মধ্যে ভবিষ্যতে সেরা পারফর্ম্যন্স সেক্টর হিসাবে যেগুলি উঠে আসতে পারে তার মধ্যে অন্যতম হল কৃষি রাসায়নিক সেক্টর। এছাড়া আশা করা হচ্ছে একই পারফর্ম্যন্স করতে পারে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। তাই এই দুই খাতে যারা বিনিয়োগ করছেন তাদের ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা পক্ত হচ্ছে। আর একদল বাজার বিশষজ্ঞদের মতে, বিশষ করে রোড ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কোম্পানিগুলির স্টকে আগামীতে তুলনামূলক বেশি বুলিস প্রবণতা লক্ষ্য করা যাবে। এছাড়া বুক পাবলিসিং সেক্টরের স্টকেও ইতিবাচক দৃষ্টভঙ্গিঁ রেখেছে সকলে। অবশ্য সব কিছুর মধ্যে সচেতনতা অবলম্বন বেশি প্রয়োজন।
অবশ্য এত কিছুর পরেও প্রশ্ন থেকেই যায় যে, এত বড় পতনের পর বাজারে ইতিবাচক দৃষ্টিভঙ্গিঁ কি পুনরায় ফিরে আসবে? বিশেষজ্ঞরা এর উত্তরে বলেছে – হ্যাঁ, অবশ্যই। বাজার ইতিমধ্যেই ছন্দে ফিরছে। একথা উড়িয়ে দেওয়া যায় না যে অস্থিরতা রয়েছে, তবে ইতিবাচক প্রবণতাও পাশাপাশি রয়েছে। অবশ্য বাজার অস্থিরতার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যে সময়টি ইতিবাচক প্রমানিত হয়েছে। বিনিয়োগকারীরা বাজার অস্থিরতার মধ্যেও দারুন রিটার্ন অর্জন করেছেন। তাই বিনিয়োগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিঁ রাখা আবশ্যক।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন




