buzywithinfoBuzy With Info
Everything About Business
stcckfig

১৭ জুলাই কী বন্ধ থাকবে শেয়ার বাজার? জেনে নিন বাজেটের আগে শেয়ার নিয়ে বিশেষজ্ঞদের মতামত

বর্তমানে শেয়ার বাজারে দারুণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধি বাজেট পেশ করা পর্যন্ত প্রসারিত হতে চলেছে। অবশ্য চলতি ,মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে স্টক মার্কেটের প্রধান দুই সূচকে পতন দেখা দিয়েছিল। ফলে বিনিয়োগকারীরা ভয় পেয়ে গেছিলেন। কিন্তু আবারও ছন্দে ফিরেছে শেয়ার বাজার। যার দরুণ বিনিয়োগকারীদের নজর শেয়ার (Stock) বাজারে প্রতি ইতিবাচক রয়েছে। এমন অবস্থায় প্রশ্ন জাগছে ১৭জুলাই, ২০২৪ তারিখে শেয়ার (Stock) বাজার বন্ধ থাকবে নাকি খোলা? 

3

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSC) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (BSC) দ্বারা প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুসারে, মহরম পালনের জন্য ভারতের শেয়ার বাজারের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ ১৭জুলাই, ২০২৪ তারিখ বুধবার বন্ধ থাকবে। অর্থাৎ এই দিনে কোনো ব্যবসায়িক কার্যক্রম হবে না। অবশ্য এও জানা যাচ্ছে যে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ(MCX) এবং ন্যাশলাল কমোডিটি এক্সচেঞ্জ (NCDEX) সকালের সেশনে ট্রেডিং বা লেনদেনের জন্য বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যার সেশনে যথারীতি কাজ হবে। 

Copy of New in article ads By Sir 2 1

বিশেষজ্ঞ মহলের দাবি মহরমের জন্য বাজার বন্ধ থাকায় সপ্তাহে ক্রেতাদের অতিরিক্ত নজর থাকবে। আর বাজার পুনরায় সর্বকালীন উচ্চতার দিকে অগ্রসর হতে পারে। বিশেষ করে নিফটিতে বৃদ্ধির গতি অব্যাহত থাকার সম্ভাবনাই প্রবল। সাথে আরও জানা যায় যে কিছু ছোট খাটো সংশোধন করার পর বাজারে বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর একাধিক ক্ষেত্রে সেক্টর রোটেশন দেখা যাচ্ছে। তাদের দাবি বাজারে সেক্টর রোটেশন ইঙ্গিত দিচ্ছে যে, বাজেট পেশ হওয়ার আগে ২৫,০০০ স্তরতে নিফটিতে দেখতে পারি। তাই বিনিয়োগ ও শেয়ার (Stock) বাজারের প্রতি বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা আবশ্যক। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading