লোকসভা ভোট ২০২৪- এর প্রথম দফার ভোট থেকেই Stock market-এ অস্থিরতা লক্ষ্য করা গেছে। সাথে বাজার অনিশ্চয়তায় ১৭ হাজার কোটি টাকা বিদেশী বিনিয়োগকারীরা বাজার থেকে তুলে নেয়। শুধু তাই নয় তারা বন্ড মার্কেট থেকেও ১,৬০২ কোটি টাকা তুলে নিয়েছিল। বিশেষজ্ঞরা সেই সময় জানিয়ে ছিলেন ভোটের ফলাফল শাসক দলের পক্ষে এলে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ বর্তমানের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। আর তারা Debt এবং বন্ড মার্কেটে ১৪,৩০৭ কোটি টাকা বিনিয়োগ করবে বলে আশা করা হয়। তবে ৪ জুন ভোট গণনার প্রারম্ভিক কালে Stock market-এ গতি দেখতে পাওয়া গেলেও আশানুরুপ ফল না হওয়ায় দেশীয় শেয়ার বাজারের দুই সূচকে বিরাট পতন লক্ষ্য করা যায়।

৪জুন সেনসেক্স ৪ হাজার পয়েন্টের বেশি হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা ৩১ লক্ষ কোটি টাকার Stock সম্পদ হারিয়ে ফেলেন। অবশ্য তারপরের দিন থেকে বাজার আবার ছন্দে ফিরেছে। পরের দিন অর্থাৎ ৫ জুন (বুধবার) সূচকটি ২৩০৩.১৯ পয়েন্ট বৃদ্ধি পায় এবং৬ জুন অর্থাৎ গতকাল আরও ৬৯২.২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে Sensex। অর্থাৎ শেষ দুদিনে Sensex মোট ২৯৯.৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। যার দরুন বিনিযোগকারীদের ২১ লক্ষ কোটি টাকার Stock সম্পদের প্রাপ্তি হয়েছে। তবে গণনার দিনের ক্ষতিপূরণ এখনও পূরণ হয়নি। সংশ্লিষ্ঠ মহলের মতামত অনুসারে, সরকারের নতুন মন্ত্রীসভা, পূর্ণাঙ্গ বাজেট, রিজার্ভ ব্যাংকের ঋণনীতির উপর নির্ভর করে শেয়ার বাজারের বৃদ্ধি নির্ভর করবে।
বাজার বিশেষজ্ঞদের দাবি, ‘‘ভোটের ফলে শাসক দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার প্রাথমিক ধাক্কায় বিনিয়োগকারীদের মধ্যে যে উৎকণ্ঠা বা ভয় দেখা দিয়েছিল, তা ধীরে ধীরে কমছে। তাই সকলেই আশা করতে শুরু করেছে শেয়ার বাজার ফের আগের জায়গায় ফিরে যাবে। অবশ্য এটাও অস্বীকার করা যায় না যে দুশ্চিন্তা একটা থাকছেই। সরকারের সিদ্ধান্ত গ্রহণের পরে পথ খুব একটা সহজ হবে না। এছাড়া পুরনো সংস্কার এবং নীতিগুলি কার্যকর করার প্রক্রিয়াও কঠিন হতে পারে।

শেয়ার বাজার একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এক্ষেত্রে বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ছেড়ে দিলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই হবে এটি দেশের সব থেকে বেশি ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। আর ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছে। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



