Article By – সুনন্দা সেন

টাটা ক্যাপিটালের বহুল প্রতীক্ষিত আইপিও শীঘ্রই চালু হতে চলেছে। কারণ কোম্পানিটি বাজার নিয়ন্ত্রক SEBI-এর কাছে একটি আপডেটেড ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) দাখিল করেছে। টাটা ক্যাপিটাল দেশে পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC) হিসেবে কাজ করে। ১৯৯১ সালে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় এবং পরে ২০০৭ সালে তার পুনঃব্র্যান্ডিং করা হয়। টাটা ক্যাপিটাল ২৫টিরও বেশি আর্থিক পণ্য সরবরাহ করে। যার মধ্যে রয়েছে ভোক্তা ঋণ, SME অর্থায়ন, অবকাঠামো ঋণ, লিজিং এবং সম্পদ ব্যবস্থাপনা পরিষেবা। ২০২৫ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটি ভারতজুড়ে ১,৪০০টিরও বেশি শাখার নেটওয়ার্কের মাধ্যমে ৭০ লক্ষেরও বেশি ক্লায়েন্টকে সেবা প্রদান করেছে।
এবার শেয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চায় কোম্পানিটি। আর টাটা গ্রুপের আর্থিক পরিষেবা শাখার IPO-তে নতুন ইক্যুইটি শেয়ার এবং একটি অফার ফর সেল (OFS) উভয়ই রয়েছে। যার মোট অফার আকার ৪৭.৫৮ কোটি ইক্যুইটি শেয়ার। চলুন তবে বিনিয়োগের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা যাক:
- আর্থিক পরিষেবা ক্ষেত্রের এই IPO সবচেয়ে বড় হতে পারে। যার মূল্য ব্যান্ড এবং বিডিংয়ের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে শেয়ারটি BSE এবং NSE, উভয় এক্সচেঞ্জেই তালিকাভুক্ত হবে।
- DRHP অনুসারে, টাটা ক্যাপিটাল দুই ভাগে বিভক্ত কাঠামোর মাধ্যমে তহবিল সংগ্রহের প্রস্তাব করেছে। কোম্পানিটি ২১ কোটি নতুন শেয়ার বিক্রি করবে। অন্যদিকে প্রমোটার এবং অন্যান্য বিক্রয়কারী শেয়ারহোল্ডাররা অফার ফর সেলের মাধ্যমে ২৫.৫৮ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে।
- টাটা সন্স প্রোমোটার হিসেবে ২৩ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে। এছাড়া হেয়াহোল্ডার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) ৩.৫৮ কোটি ইক্যুইটি শেয়ার বিক্রি করবে।
- DRHP অনুসারে, কোম্পানিটি সংগৃহ অর্থ তার Tier- 1 ব্যবসায় মূলধন ভিত্তি শক্তিশালী করার জন্য ব্যবহার করবে। যা ভবিষ্যতে ব্যবসায়িক সম্প্রসারণ এবং পরবর্তী ঋণ প্রদানকে সমর্থন করবে।
- টাটা ক্যাপিটালে টাটা সন্সের ৮৮.৬%, টাটা গ্রুপের অন্যান্য কোম্পানিগুলির সম্মিলিতভাবে ৭% শেয়ার রয়েছে। IFC-এর ১৮% মালিকানা রয়েছে।




