Article By – সুনন্দা সেন

২০২৪ সালে IPO, ভারতের বাজারে একটি বড় প্রভাব ফেলেছিল। নতুন প্রাথমিক পাবলিক অফারের তালিকাগুলি দেশের বাজার মূলধনে প্রায় ৩% (১৪ ট্রিলিয়ন টাকা) অবদান রেখেছিল। যা গত বছরের ১.৪% (৫ ট্রিলিয়ন টাকা) থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে৷ মতিলাল ওসওয়ালের মতে, এই বছরের IPO- এর অবদান সর্বকালের সর্বোচ্চ। যদিও ২০১৭ এবং ২০১৯ সালে যথাক্রমে ৩.৭% এবং ৩.৪%- এর উচ্চতর অবদান দেখেছিল দেশ৷ তবে কোভিডের পর ভারতীয় বাজার এই প্রথম সর্বোচ্চ অবদান দেখেছে। ২০২৪ সালে IPO থেকে তহবিল সংগ্রহ হয়েছে ১.৮ ট্রিলিয়ন টাকা। যা ২০২৩ সালে সংগৃহীত ৫৭,৬০০ কোটি টাকার ২.৬ গুণ বেশি।
চলতি বছরের উল্লেখযোগ্য কিছু IPO-র মধ্যে রয়েছে হুন্ডাই মোটর ইন্ডিয়া ২৭,৮৬০ কোটি টাকার, সুইগি ১১,৩৩০ কোটি টাকা, NTPC গ্রিন ১০,০০০ কোটি টাকা এবং বিশাল মেগা মার্ট ৮,০০০ কোটি টাকার। যেগুলি শেয়ার বাজারে সাড়া ফেলে দিয়েছিল। এবার বছরের শেষে টাটা গ্রুপের টাটা ক্যাপিটাল প্রাথমিক পাবলিক অফার বা IPO- এর মাধ্যমে ১৫,০০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার করছে বলে জানিয়েছে। রিপোর্টের পর টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বেড়েছে। প্রতিবেদন অনুসারে, অফারটি প্রাইমারি এবং সেকেন্ডারি শেয়ার বিক্রির মিশ্রণে গঠিত হবে বলে আশা করা হচ্ছে।
এটি টাটা টেকনোলজিসের IPO-র পরে আসবে। বিষয়টি সামনে আসার পর আজকে অর্থাৎ ২৪ নভেম্বর, ২০২৪ মঙ্গলবার টাটা গ্রুপের কোম্পানি যেমন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা কেমিক্যালস, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা এলক্সি, টাটা কনজিউমার প্রোডাক্টস এবং টাটা কমিউনিকেশনস চাহিদা রয়েছে। কারণ এই কোম্পানিগুলির চাহিদা আজকে এক লাফে ১২% পর্যন্ত বেড়েছে। বিপরীত দিকে, টাটা স্টিলের বাণিজ্যে আজকে পিছিয়ে পড়েছে, কারণ এটি শেয়ার প্রতি ১৪০.২০ টাকার ইন্ট্রাডে সর্বনিম্ন ১.০৫% পর্যন্ত হ্রাস পেয়েছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




