buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

প্রাইমারি মার্কেটে বাড়ছে উত্তেজনা; চলতি সপ্তাহে IPO জোয়ারে ফের সক্রিয় দেশের প্রাইমারি মার্কেট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শেয়ার বাজারের প্রাইমারি মার্কেটে ফের চাঙ্গাভাবে লক্ষ্য করা যাচ্ছে। চলতি সপ্তাহে দালাল স্ট্রিটে একসঙ্গে চারটি নতুন IPO আসতে চলেছে। সাম্প্রতিক সময়ে সেকেন্ডারি মার্কেটে ওঠানামা থাকলেও প্রাইমারি মার্কেটে এই বাড়তি তৎপরতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। বাজার সূত্রে জানা গেছে, এই সপ্তাহে বিভিন্ন খাতের চারটি সংস্থা শেয়ার বাজারে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত। যার মধ্যে রয়েছে উৎপাদন (Manufacturing) খাত, পরিষেবা খাত এবং প্রযুক্তি নির্ভর সংস্থা। আর সংস্থাগুলি নাম ও IPO প্রকাশের তারিখ হলো। 

July 18 New in article ads By Sir 1
  1. NFP সম্পূর্ণা ফুড লিমিটেড – IPO চালু হবে ৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে।
  1. ব্র্যান্ডম্যান রিটেল লিমিটেড – SME IPOটিও আসছে একইদিনে।
  1. বাওপোল ক্যামিকেলস লিমিটেড – IPO ইস্যু শুরু হতে চলেছে ৬ ফেব্রুয়ারি থেকে। 
  1. গ্রোভার জুয়েলার্স লিমিটেড – IPO সাবস্ক্রিপশন চালু হবে ফেব্রুয়ারি, ২০২৬ থেকে।

বাজার সূত্রে আরও জানা যাচ্ছে যে ৩টি SME ও ১টি মেইন বোর্ডের IPO-তে মূলত ফ্রেশ ইস্যু এবং অফার ফর সেল (OFS)- এর সংমিশ্রণ থাকতে পারে। আর সংস্থাগুলি IPO দ্বারা বাজার থেকে সংগৃহীত অর্থ ব্যবহার করবে ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য। বাজার বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে একাধিক IPO আসা বাজারের আস্থার একটি ইতিবাচক ইঙ্গিত। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরছে এবং কোম্পানিগুলিও ভবিষ্যৎ বৃদ্ধি নিয়ে আশাবাদী বলেই বাজারে আসার সাহস দেখাচ্ছে। পাশাপাশি, এই আইপিওগুলি প্রাইমারি মার্কেটে তারল্য বাড়াতে সাহায্য করবে।

তবে বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন। তাঁদের মতে, সব IPO-তেই বিনিয়োগের আগে কোম্পানির ব্যবসায়িক মডেল, আর্থিক অবস্থান, লাভজনকতা এবং ঋণের মাত্রা ভালোভাবে খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে উচ্চ ভ্যালুয়েশন এবং বাজারের অস্থিরতা বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে। খুচরা বিনিয়োগকারীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একসঙ্গে চারটি IPO আসায় অনেক বিনিয়োগকারীকেই বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাজার বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি রেখে বিনিয়োগ করাই সবচেয়ে নিরাপদ কৌশল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading