buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

বাজারে আসতে চলেছে অ্যারোস্পেস কোম্পানির IPO! কবে থেকে সাবস্ক্রিপশন শুরু হবে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

যে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তবে ঝুঁকির জন্য বিনিয়োগ থেকে দূরে থাকেন কিন্তু বিনিয়োগ করতে চান। তাদের জন্য IPO- তে বিনিয়োগ অন্যতম বিকল্প। চলতি বছরে ছোট থেকে মাঝারি সহ বৃহৎ সংস্থাগুলি তহবিল সংগ্রহ, ব্যবসা প্রসার করার জন্য IPO লঞ্চ করেছে। যার মধ্যে শাড়ির কোম্পানি, ফার্মা কোম্পানির পাশাপাশি ওলা ইলেকট্রিকের নাম আছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছে ব্যাঙ্গালোর ভিত্তিক ইউনিমেক অ্যারোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। জানা যাচ্ছে কোম্পানিটি বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)- র কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস দাখিল করেছে। 

10

ব্যাঙ্গালর বেসড কোম্পানিটি মহাকাশ বা acrospace, প্রতিরক্ষা এনার্জি এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য স্পেশাল উৎপাদন সমাধান প্রদান করে। এবার ব্যবসায়িক বিস্তৃতির জন্য ইউনিমেক অ্যারেস্পেস IPO বা প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার আর্জি জানিয়েছে। কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূল্যের ইক্যুইটি শেয়ারের একটি নতুন ইস্যু এবং ২৫০ কোটি টাকা পর্যন্ত অফার ফর সেলের মাধ্যমে সংগ্রহের জন্য শেয়ার বরাদ্দ করেছে। যার মধ্যে যোগ্য কর্মচারীদের সাবস্ক্রিপশনের জন্য একটি সংরক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। 

কোম্পানি SEBI- এর কাছে জনা দেওয়া ড্রাফ্টে জানিয়েছে, নতুন ইস্যুর মাধ্যমে সংগৃহিত তহবিল মেশিনারিজ এবং সরঞ্জাম ক্রয়ের জন্য ব্যবহার করবে। এছাড়া কোম্পানিটি ৫০০ কোটি টাকা কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তার অর্থায়ন, সহায়ক সংস্থায় বিনিয়োগ, ঋণ পরিশোধ এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করবে। ১৯ আগস্ট প্রথম ড্রাফ্ট জমা করেছে। এখনও পর্যন্ত IPO লঞ্চের তারিখ, IPO মূল্যসহ একাধিক গুরুত্ব পূর্ণ বিষয় জানা যায়নি। 

New in article ads By Sir

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading