Article By – সুনন্দা সেন

টাটা মোটরসের দীর্ঘ প্রতীক্ষিত ডিমার্চের খবরের মাঝে বিনিয়োগকারীরা বড় মাইলফলকের জন্য অপেক্ষা করছেন। কোম্পানির কমার্শিয়াল ভেহিক্যলের শাখার পৃথক তালিকাভুক্তির খবর সামনে আসায় প্রতিটি শেয়ার মূল্য প্রায় ২৬০.৭৫ টাকায় দাড়িয়েছে। এছাড়া জানা যাচ্ছে যে ট্রাক এবং বাস ইউনিটের শেয়ারহোল্ডারদের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে, যা লেনদেন শুরু না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নাগালের বাইরে থাকে। ১৪ অক্টোবর টাটা মোটরসের যাত্রীবাহী (Passenger) এবং বাণিজ্যিক যানবাহন (কমার্শিয়াল ভেহিক্যল) ব্যবসা ডিমার্চ বা পৃথকীকরণের তারিখ ছিল।
যার আগে থেকে টাটা মোটরসের শেয়ার হোল্ডাররা কমার্শিয়াল ভেহিক্যালস লিমিটেড (TMLCV)-এর ক্ষেত্রেও একই সংখ্যক শেয়ার পাবেন। কোম্পানিটি আশা করছে যে ৩০-৪৫ দিনের মধ্যে শেয়ার জমা হবে। এছাড়া নিয়ন্ত্রক অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা পেলে TMLCV BSE এবং NSE-তে আলাদাভাবে তালিকাভুক্ত হবে। CV আর্মটির জন্য ২৬০.৭৫ টাকার অন্তর্নিহিত মূল্যে টাটা মোটরসের ডিমার্চের আগে ৬৬০.৭৫ টাকার ক্লোজিং প্রাইস এবং নাম পরিবর্তন করে মূল গাড়ি, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেড (TMPV)- এর ৪০০ টাকা ওপেনিং প্রাই নেওয়া হয়েছে। ব্রোকারেজ জানিয়েছে যে বিচ্ছেদের ফলে টাটা মোটরসের স্বতন্ত্র ব্যবসার মূল্যায়ন আরও স্পষ্ঠ হয়ে উঠবে।
আপাতত শেয়ারহোল্ডাররা কেবল CV স্টকটি আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করতে পারবেন। আর শুরু হবে সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে। সেই পর্যন্ত প্রতি শেয়ারের মূল্য ২৬০ টাকায় অন্তর্নিহিত থাকবে। বিশ্লেষকরা আশা করছেন যে বাজার নতুন কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার পাশাপাশি নিকট ভবিষ্যতে অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু ব্রোকারেজরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পর্কে বেশ আশাবাদী। সাথে তারা জানায় যে ৬৭ লক্ষ টাটা মোটরস বিনিয়োগকারীদের জন্য, সেই “মূল্য আনলক” মুহূর্তটি হয়তো খুব কাছেই।




