buzywithinfoBuzy With Info
Everything About Business
Mukesh ambani

মাত্র 3 বছরে 50 গুণ লাভ! বাম্পার রিটার্ন দিচ্ছে মুকেশ আম্বানির এই স্টক

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

দেশের বৃহত্তম সংস্থা মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। তবে, আরও অনেক তালিকাভুক্ত কোম্পানির মালিক আম্বানি। এর মধ্যে রয়েছে লোটাস চকোলেটও। খুব অল্প সময়ের মধ্যে তার শেয়ারহোল্ডারদের বহুগুণ রিটার্ন দিয়েছে এই কোম্পানি। 74 কোটি টাকায় লোটাস চকোলেটের বেশিরভাগ অংশীদারিত্ব কিনেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহায়ক সংস্থা রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড। এই চুক্তির মাধ্যমে 51 শতাংশ শেয়ার নিয়ে প্যাকেজড ফুড কোম্পানির প্রধান স্টেকহোল্ডার হয়ে ওঠে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

8 3

গত বছরের মে মাসে লোটাস চকোলেট কোম্পানি লিমিটেডের এই বড় অংশটি কিনেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর সঙ্গে গত তিন মাসে লোটাস চকোলেটের শেয়ারের দাম 364 শতাংশ বেড়েছে। এতে বিপুল লাভ হয়েছে বিনিয়োগকারীদের।

কোকো এবং চকলেট পণ্য সরবরাহের জন্য পরিচিত লোটাস চকোলেট 1989 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1992 সালে কার্যক্রম শুরু করে। গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে আম্বানির নেতৃত্বাধীন এই কোম্পানির শেয়ার। বিএসই অ্যানালিটিক্স অনুসারে, গত তিন মাসে শেয়ারগুলি 364 শতাংশ বেড়েছে। 

2024 সালের শুরু থেকে লোটাস চকোলেটের শেয়ার 481 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছর আগে লোটাস চকোলেটের শেয়ার 35 টাকায় লেনদেন হয়েছিল। 6 সেপ্টেম্বর, 2021 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বিএসই-তে 35.15 টাকায় বন্ধ হয়। সেই সময়ে যদি কেউ এই শেয়ারে 1 লক্ষ টাকা বিনিয়োগ করত, তাহলে আজ তার টাকা বেড়ে 50 লক্ষ টাকা হয়ে যেত।

2024-25 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে লোটাস চকোলেট কোম্পানির একত্রিত নিট মুনাফায় বছরে 4605 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল-জুন 2024 সময়কালে কোম্পানির কর দেওয়ার পরবর্তী মুনাফা ছিল 10.40 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল 2.33 লক্ষ টাকা। 2024-25 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে কোম্পানির একত্রিত রাজস্ব 340 শতাংশ বেড়ে 141.39 কোটি টাকা হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading