buzywithinfoBuzy With Info
Everything About Business
ipo

দীপাবলির পরের সপ্তাতেই আসছে তিনটি বড় IPO! আগামী সপ্তাহে কোন কোন কোম্পানি প্রাইমারি অফার আনতে চলেছে জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

চলতি বছর IPO বা প্রাথমিক পাবলিক অফারের জন্য এই উজ্জ্বল বছর। ২৭ অক্টোবর, ২০২৫ থেকে শুরু হওয়া সপ্তাহে কমপক্ষে তিনটি IPO, সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত থাকবে। যার মধ্যে রয়েছে অর্কলা ইন্ডিয়ার একটি মেইনবোর্ড ইস্যু এবং জয়েশ লজিস্টিকস এবং গেম চেঞ্জার্স টেক্সক্যাবের দুটি SME অফার। অবশ্য আগামী সপ্তাহে কোনও IPO সেকেন্ডারি মার্কেটে আসবে না। তবে সে কোম্পানি তাদের IPO বা প্রাথমিক পাবলিক অফার আনতে চলেছে তাদের নাম এবং অফার বিষয় আলোচনা করা হলো:

10
  1. অর্কলা ইন্ডিয়া:  মশলা ব্র্যান্ড MTR এবং এসটার্ন (Eastern)- এর মালিক অর্কলা ইন্ডিয়ার পাবলিক অফারিং ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। কোম্পানিটি প্রতিটি শেয়ারে মূল্য সীমা ৬৯০ টাকা থেকে ৭৩০ টাকার মধ্যে নির্ধারণ করেছে। কোম্পানিটি ১,৬৬৭ কোটি টাকারও বেশি সংগ্রহ করতে চায়। তাও শুধুমাত্র ২২,৮৪৩,০০৪টি ইক্যুটি শেয়ারের একটি OFS বা অফার যার সেলের মাধ্যমে, ICICI সিকিউরিটিজ, কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, সিটি গ্রুপ এবং JP মরগান IPO-এর বুকরানিং লিড ম্যানেজার। 
  1. গেম চেঞ্জার্স টেক্সফ্যাব:  কোম্পানিটির  IPO সাবস্ক্রিপশন ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। কোম্পানিটি ০.৫৪ কোটি শেয়ারে নতুন ইস্যুর মাধ্যমে ৫৪.৮৪ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে রয়েছে। গ্রাহকদের স্পেসিফিকেশন অনুসারে ফাইন ফ্যাব্রিক উপাদানের সমাধান প্রদানকারী গেম চেঞ্জার্স টেক্স ফ্যাব IPO-এর জন্য মূল্যসীমা নির্ধারণ করেছে। আর তা হলো শেয়ার প্রতি ৯৬ টাকা থেকে ১০২ টাকা। আর সংগৃহীত অর্থ কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা, মূলধন ব্যয়ের প্রয়োজন এবং সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহৃত  হবে। 
  1. জয়েশ লজিস্টিকস:  কলকাতাভিত্তিক কোম্পানিটির SEM প্রাথমিক পাবলিক অফারের সাবস্ক্রিপশন সাধারণ জণগণের জন্য ২৭ অক্টোবর থেকে শুরু হবে এবং তা ২৯ অক্টোবর শেষ হবে। কোম্পানিটি ২৩.৪৭ টি নতুন ইস্যু শেয়ারের মাধ্যমে ২৮.৬৩ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। জয়েশ লজিস্টিকস IPO-এর মূল্যসীমা শেয়ার প্রতি ১১৬ টাকা থেকে ১২২ টাকার মধ্যে নির্ধারণ করেছে। 
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading