buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

ট্রাম্পের জয় ইতিবাচক ভারতীয় শেয়ার বাজারের জন্য! এই বিষয় কী জানালেন বিশেষজ্ঞ? আপনিও জানুন।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বেশ দীর্ঘ সময় ধরে ভারতীয় শেয়ার বাজারে অনিশ্চয়তা এবং অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। অনেকটাই পতন হয়েছিল দেশীয় দুই প্রধান সূচক নিফটি এবং সেনসেক্সের। তীব্র পতনের দরুণ নিফটি বর্তমানে ২৪,১০০- স্তরের কাছাকাছি। অবশ্য বিশ্বব্যাপী শেয়ার বাজারের এমন অবস্থার কারণ হল আন্তর্জাতিক অশান্তিক পরিবেশ, দুর্বল আয়ের পরিসংখ্যা ইত্যাদি। বিশেষ করে ভারতীয় শেয়ার বাজারের অন্যতম চাপের কারণ মার্কিন নির্বাচন। অবশ্য নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যার পরেই বৈশ্বিক শেয়ার বাজারগুলিতে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। 

11

দেশীয় শেয়ার বাজার বিশেষজ্ঞ এবং বিশ্লেষক মহল জানিয়েছে যে, ট্রাম্পের জয়ের ইতিবাচক প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়বে। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞ অজয় বাগ্গা (Ajay Bagga) নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের জয়ের পরে দেশের প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের জয়ের পরে দেশের শেয়ার বাজারে একটি ‘বুলিশ রান’ লক্ষ্য করা গেছিল। তবে সেটি স্থায়ী হয়নি। কিন্তু তাঁর ধারণা মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় ভারতের জন্য ইতিবাচক হতে চলেছে। 

অবশ্য বাণিজ্যিক বিষয়টি নির্ভর করবে আমেরিকার সাথে আমাদের দেশের আগামী দিনের সম্পর্কের অবস্থান। কিন্তু ভারতীয় শেয়ার বাজারের ইতিবাচক প্রভাব নিশ্চিত। ভারতে শেয়ার বাজারের বেশকিছু সেক্টর গ্রো করবে। তবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আশা করা হচ্ছে বিশেষ করে তেল ও গ্যাসের খাত ভালো পারফর্ম করবে, এছাড়াও আগামী দিনে কম হতে চলেছে তেলের দাম। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দাম স্থিতিশীল হওয়ার লক্ষ্যও নিশ্চিত। এর পাশাপাশি কমডিটি প্রাইসও হ্রাস হবে বলে মনে করা হচ্ছে। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading