buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

আবারও কড়া শাস্তি পেলো ৩ হাউজিং ফার্ম! কত টাকা করে জরিমানা আরোপ করলো RBI?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক সহ ফাইন্যান্স এবং নন- ফাইন্যান্স ফার্মগুলিকে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে থাকে। প্রকাশিত রিপোর্টে রিজার্ভ ব্যাংক নিয়ম লঙ্ঘনে কঠিন শাস্তির উল্লেখও করেছে। এর আগেও দেশের একাধিক হাউজিং ফার্ম ও ব্যাংক নিয়ম লঙ্ঘন করার জন্য কড়া শাস্তি প্রদানও করেছে। RBI- এর শাস্তি দেওয়ার তালিকা সময়ের সাথে বাড়তে রয়েছে। আর এবার সেই তালিকায় আবারও যুক্ত হল তিনটি হাউজিং ফার্মরিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি হাউজিং ফার্মকে ‘নন – ব্যাংকিং আর্থিক সংস্থা’ এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানির নির্দেশের বিধানগুলি মেনে না চলার জন্য শাস্তি দিয়েছে।

1

RBI একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, শাস্তি হিসাবে গোদরেজ হাউজিংকে ৫ লক্ষ টাকা , আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেডকে ৫ লক্ষ টাকা এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জন্য ৩.৪ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। পাশাপাশি জানিয়েছে যে, ব্যাংক নিয়ম মেনে না চলার জন্য হাউজিং ফার্মগুলির উপর জরিমানা আরোপ করেছে। তবে এই শাস্তির প্রভাব ফার্মের লেনদেনের উপর পড়বে না। গ্রাহকরা তাই নিশ্চিন্ত থাকতে পারেন। 

9

রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে গোদরেজ হাউজিং ৭৫ লক্ষ টাকা এবং তার বেশি কিছু ঋণ অনুমোদন মূল্যায়ন রিপোর্ট না দেখেই প্রদান করেছে। একই ভাবে হাউজিং অ্যান্ড আরবান কর্পোরেশন লিমিটেড ২০২১-২২ অর্থবছরে তার গ্রাহকদের ঝুঁকির শ্রেণীকরন করতে ব্যর্থ হয়েছে এবং ঝুঁকি বিপরীতে কোন পর্যালোচনার সিস্টেমও স্থাপন করেনি। আর আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড RBI নির্দেশাবলী লঙ্ঘন করে নির্দিষ্ট কিছু ঋণগ্রহীতার কাছর ঋণের চেক বিতরণের তারিখের পূর্বে অর্থাৎ সময়ের আগেও ঋণের উপর সুদ ধার্য করেছিল। আর এই ত্রুটি গুলি করার জন্য RBI জরিমানা আরোপ করেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading