Article By – সুনন্দা সেন

নিরাপদ বিনিয়োগের জন্য এখনও বহু মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট বা FD। আর আগস্ট মাসে FD বিনিয়োগকারীদের জন্য এল গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক ৩টি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। নতুন হারে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদ মিলছে ৭.৫০% পর্যন্ত। আর সিনিয়র ও সুপার সিনিয়র গ্রাহকদের ক্ষেত্রে সুদের হার বেশি, ৩টি ব্যাংক প্রায় ৮.০৫% সুদের হার প্রদান করছে। আর এই ব্যাংকের তালিকায় রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, DCB ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক। আর ব্যাংকগুলির সুদের হার, –
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া (UBI): ৪ আগস্ট, ২০২৬ থেকে ব্যাংকটি নতুন FD সুদের হার কার্যকর করেছে। বিভিন্ন মেয়াদের জন্য সাধারণ গ্রাহকদের সুদের হার ২.৭০% থেকে ৬.৫৫%-এর মধ্যে রয়েছে। এর মধ্যে ৫৫ দিনের FD-তে সর্বোচ্চ ৬.৫৫% সুদের হার পাওয়া যাচ্ছে। এবং ৪৪৪ দিনের FD-তে সুদের হার ৬.৫০%। আর সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০৫% সুদের হার প্রদান করছে।
- DCB ব্যাংক: তিন ব্যাংকের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে বেশি সুদ প্রদানকারী ব্যাংকটির বিভিন্ন মেয়াদের FD-তে সুদের হার ৩.৭৫% থেকে সর্বোচ্চ ৭.৫০% পর্যন্ত। ২৪ মাস থেকে ২৫ মাসের কম, ৩৪ মাস থেকে ৩৫ মাসের কম এবং ৬০ মাস থেকে ৬০ মাসের মেয়াদে সাধারণ গ্রাহকরা ৭.৫০% সুদ পেতে পারেন। যেখানে সিনিয়ররা পেতে পারেন ৮% এবং সুপার সিনিয়রদের অফার করছে ৮.০৫% সুদের হার।
- ইন্ডিয়ান ব্যাংক: তৃতীয় ব্যাংকের ক্ষেত্রেও ৪ আগস্ট থেকে সংশোধিত সুদের হার কার্যকর হয়েছে। বিভিন্ন মেয়াদের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ২.৮০% থেকে ৬.৬০%-এর মধ্যে রয়েছে। তবে ব্যাংকের ৫০০ দিনের ‘ইন্ড গ্রোথ’ ডিপোজিটে সাধারণ গ্রাথকরা ৬.৬৫%, সিনিয়র নাগরিকরা ৭.১৫% এবং সুপার সিনিয়র নাগরিকরা ৭.৪০% পর্যন্ত সুদ পেতে পারেন।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। সর্বোচ্চ সুদের হার মানেই সব মেয়াদের FD-তে একই সুদ পাওয়া যাবে না। কোন নির্দিষ্ট মেয়াদে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে, সেটি অবশ্যই দেখে নিতে হবে। পাশাপাশি FD ভাঙলে কী চার্জ রয়েছে, সুদ কীভাবে দেওয়া হবে এবং সুদের উপর প্রযোজ্য কর সহ বিষয়ও বিনিয়োগের আগে যাচাই করা দরকার।




