Article By – সুনন্দা সেন

বিশ্বের বিভিন্ন ব্যাংক নিজের প্রয়োজন ঋণ অফলোড করে থাকে। আর সেরা এবং সাধ্যের মধ্যে সুদের হার যুক্ত ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে। যা নিজের দেশের ব্যাংকের সাথে শুরু হয়, পরে গিয়ে ঋণ সংক্রান্ত বিষয় গ্লোবাল ব্যাংকের সাথে আলোচনা করার পর বিবেচনা করে ঋণ নেয় ব্যাংকগুলি। এবার জানা যাচ্ছে যে গ্লোবাল ব্যাংকগুলির সাথে ঋণ সংক্রান্ত বিষয় আলোচনা করছে ভারতীয় এক বেসরকারি খাতের ব্যাংক। বিষয়টির সাথে পরিচিত এক ব্যক্তি সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন।
ভারতের বৃহত্তম বেসরকারি খাতের ঋণদাতা HDFC ব্যাংক লিমিটেড তার ক্রেডিট বুক কমাতে এবং ব্যাংক তার অভ্যন্তরীণ ডিপোজিট অর্থ বাড়ানোর জন্যে ৮৪ বিলিয়ন টাকা বা ১ বিলিয়ন ডলার ঋণ অফলোড করার চেষ্টা করছে। যার জন্যে HDFC ব্যাংক ইতোমধ্যেই বেশ কয়েকটি বৈশ্বিক ব্যাংকের সাথে আলোচনাও সেরে ফেলেছে। আর গ্লোবাল ব্যাংকের তালিকায় রয়েছে Barclays Plc, Citigroup Inc. এবং JPMorgan Chase & Co. সহ জনপ্রিয় কিছু ব্যাংকের নাম। পাশাপাশি প্রকাশিত তথ্য বলছে, এই বিষয়ের সাথে ICICI ব্যাংকও জড়িত রয়েছে।
এছাড়াও জানা যাচ্ছে যে দেশীয় ঋণদাতা HDFC ব্যাংক স্থানীয় সম্পদ পরিচালন সংস্থাগুলির সাথে ১০০ বিলিয়ন টাকার ঋণ বিক্রি করার জন্য পৃথক আলোচনায় রয়েছে। ইতিমধ্যে জুন মাসে একটি অপ্রকাশিত ক্রেতার কাছে ৫০ বিলিয়ন টাকার ঋণ পোর্টফোলিও বিক্রি করেছে। আর এই সব হচ্ছে ক্রেডিট বুক কমাতে এবং ডিপোজিট বাড়াতে। মুডি’স রেটিং-এর একক ICRA লিমিটেডের মতে, মার্চের শেষে HDFC-এর আমানতের অনুপাত ১০৪% ছিল, যা আগের তিন অর্থবছরে ৮৫% থেকে ৮৮% হারের চেয়ে বেশি।




