Article By – সুনন্দা সেন

আজ ভারতের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও, তার সঙ্গে মিলেছে কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগের সংকেত। BSE সেনসেক্স এবং নিফটি৫০ লাভের সাথে বন্ধের পর আবারও নতুন গতি দেখেছে। মূলত জ্বালানি ও কয়লা খাতের শেয়ারের উত্থান বাজারকে উপরে তুলেছে। তবে এই উত্থানের মাঝেও আন্তর্জাতিক পরিস্থিতি বাজারে চাপ সৃষ্টি করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। যার প্রভাব বিশেষ করে পড়েছে ব্যাংকিং খাতে এবং তার সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ারে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে।
আজকে বাজারে একদিকে যেমন উত্থানের চিত্র লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে রয়েছে বৈশ্বিক চাপের দ্বারা। তবে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি একটি ইতিবাচক বার্তা দিচ্ছে, যা ভবিষ্যতে বাজারের স্থিতিশীলতা বাড়াতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, তেলের দাম, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত সিদ্ধান্তের ওপর আগামী দিনের বাজার অনেকটাই নির্ভর করবে। তাই বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে সচেতন ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বর্তমান পরিস্থিতিতে বাজারে লাভ থাকলেও ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না।
অন্যদিকে ভারতীয় শেয়ার বাজারে গুরুত্বপূর্ণ মাইলফলকও লক্ষ্য করা যাচ্ছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত বিনিয়োগকারীর সংখ্যা ১৩ কোটির গন্ডি পেরিয়ে গেছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তির একটি বড় উদাহরণ। ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম, সহজ KYC প্রক্রিয়া এবং SIP-এর মতো বিনিয়োগ পদ্ধতির জনপ্রিয়তা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে শেয়ারবাজারের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। বিশেষ করে নিউ জেনারেশন এবং ছোট শহরের বিনিয়োগকারীদের অংশগ্রহন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা দীর্ঘমেয়াদে বাজারকে আরও শক্তিশালী করবে এবং অর্থনীতির ভীত মজবুত করতে সাহায্য করবে।




