buzywithinfoBuzy With Info
Everything About Business
Nomura

নোমুরার মতে আরও ১০০ বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে RBI; এই সীদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নোমুরা জানিয়েছে, মুদ্রাস্ফীতি ৪%-এর নীচে থাকার সম্ভাবনা এবং প্রবৃদ্ধির উপর নেতিবাচক ঝুঁকি থাকায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর মুদ্রানীতি কমিটি (MPC) ১০০% অতিরিক্ত সুদের হার কমানোর সীদ্ধান্ত নিতে পারে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক এপ্রিলের পলিসি মিটিংয়ের ২৫ বেসিস পয়েন্ট রেট কাট করেছে। পাশাপাশি GDP প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির পূর্বাভাস (প্রতিটি ০.২%) কমিয়েছে। সাথে RBI আরও জানিয়েছে যে, এই সীদ্ধান্ত নেওয়ার ফলে লিক্যুইডিটির সমস্যা মিটবে এবং ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল থাকবে। নোমুরও জানিয়েছে যে তারা RBI-এর ৪% মুদ্রাস্ফীতির পূর্বাভাস এবং ৬.৫% GDP প্রবৃদ্ধির পূর্বাভাসের সাথে আশাবাদী।

8 3

নোমুরা বলেছে যে তারা সাম্প্রতিক কালে ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাদের GDP প্রবৃদ্ধি পূর্বাভাস আগের ৬% থেকে কমিয়ে ৫.৮%-এ সংশোধন করেছে। আর এর পেছনের কারণ হল বিশ্বব্যাপী শুল্ক-চালিত ব্যাঘাতের প্রতিফলন। এমন অবস্থায় ব্রোকারেজ ফার্মটি তার টার্মিনাল রেট-এর পূর্বাভাস ৫.৫০% থেকে কমিয়ে ৫%-এ নামিয়ে এনেছে। যা ২০২৫ সালের শেষের দিকে RBI দ্বারা অতিরিক্ত ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ইঙ্গিত দেয়। এছাড়া আশা করা হচ্ছে যে চলতি বছরের এই রেট কাট জুন, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর টানা প্রতিটি সভায় ২৫ বেসিস পয়েন্ট হবে। এছাড়া এও জানা যাচ্ছে যে CPI মুদ্রাস্ফীতি ফেব্রুয়ারির ৩.৬% থেকে কমে মার্চে ৩.৩%-এ দাঁড়য়েছে।
RBI-এর রিপোর্ট অনুসারে, বেশ কয়েকটি খাদ্য বিভাগে তীব্র মাসিক হ্রাস লক্ষ্য করা গেছে। প্রধান মুদ্রাস্ফীতির নেতিবাচক দিকটির উল্লেখযোগ্য ছিল খাদ্যের দামের তীব্র হ্রাস। মার্চ মাসে শাকসবিজর দাম মাসিক ৫.৭%, ডিমের দাম মাসিক ৪.৯%, ডালের দাম মাসিক ২.৯%, মশলার দাম ০.৮% এবং মাংস ও মাছের দাম ০.৪% হ্রাস পেয়েছে। নোমুরা তাপ প্রবাহের কারণে সবজি সহ খাদ্য পণ্যের দামের বিষয় চিন্তিত হবে অপরিশোধিত তেলের বিষয়ে নিশ্চিত আছে। কারণ মুদ্রাস্ফীতির কারণে তার দাম কম হবে। এছাড়া বৈশ্বিক ভাবেও মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা কম। ২০২৫ সালের বাকি সময় পর্যন্ত প্রধান মুদ্রাস্ফীতির ৪%-এর নীচে থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading