Article By – আস্তিক ঘোষ

Bank Holidays In January: নতুন বছরের প্রথম দিন, 1 জানুয়ারি নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে যে এই দিনে ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ থাকবে। আপনি যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনও জরুরি কাজের পরিকল্পনা করছেন, তবে এই খবরটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে জেনে নিন যে মাসের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি সহ গোটা মাসে কলকাতা তথা পুরো রাজ্যে কোন কোন দিন ব্যাঙ্কের ব্রাঞ্চ বন্ধ থাকবে।
January Bank Holiday List 2025 In Bengali: *2025 সালের জানুয়ারিতে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা*
1 জানুয়ারি, 2025 (বুধবার): নববর্ষ উপলক্ষে দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
2 জানুয়ারি, 2025 (বৃহস্পতিবার): নতুন বছর এবং আমনাম জয়ন্তির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
5 জানুয়ারি, 2025 (রাজস্থান): রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6 জানুয়ারি, 2025 (সোমবার): গুরু গোবিন্দ সিং জয়ন্তী উপলক্ষে পঞ্জাব এবং অন্য রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
11 জানুয়ারি, 2025 (শনিবার): মাসের দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
12 জানুয়ারি, 2025 (রবিবার): রবিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
13 জানুয়ারি, 2025 (সোমবার): লোহরি উৎসবের কারণে পঞ্জাব এবং আশেপাশের এলাকায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
14 জানুয়ারি, 2025 (মঙ্গলবার): তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশে মকর সংক্রান্তি এবং পোঙ্গল উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
15 জানুয়ারি, 2025 (বুধবার): তিরুভাল্লুভার দিবস, মাঘ বিহু এবং টুসু পূজার কারণে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আসামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
16 জানুয়ারি, 2025 (বৃহস্পতিবার): উজ্জাভার তিরুনাল উপলক্ষে ব্যাঙ্ক ছুটি।
19 জানুয়ারি, 2025 (রবিবার): রবিবার, সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
23 জানুয়ারি, 2025 (বৃহস্পতিবার): নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 জানুয়ারি, 2025 (শনিবার): মাসের চতুর্থ শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
26 জানুয়ারি, 2025 (রবিবার): প্রজাতন্ত্র দিবসে সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
30 জানুয়ারি, 2025 (বৃহস্পতিবার): সোনম লোসার উপলক্ষে সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।




