buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

জানুয়ারি ২০২৬-এ ব্যাংক ছুটি থাকবে! কিছু শহরে টানা ১২ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে ব্যাংক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নতুন বছরের শুরুতেই ব্যাংক কাজকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি ২০২৬-এ ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে ব্যাঙ্কগুলি মোট ১০ থেকে ১২ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। এই ছুটির মধ্যে রয়েছে জাতীয় ছুটি, আঞ্চলিক উৎসব, রবিবার এবং নির্দিষ্ট শনিবার। জানুয়ারি মাসের শুরুতেই একাধিক ছুটি পড়ছে। ১ জানুয়ারি নতুন বছর উপলক্ষে অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এর পর বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব ও স্মরণদিবসের কারণে আলাদা আলাদা দিনে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। 

10

স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি, পোঙ্গল, থিরুভল্লুভর দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী—এই সব উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ব্যাংক ছুটি থাকবে। এছাড়াও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যা সারা দেশেই জাতীয় ছুটি হিসেবে পালিত হয়। ফলে ওই দিন সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে যুক্ত হবে জানুয়ারি মাসের সব রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার, যা সাধারণ নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি। ফলে কলকাতা, চেন্নাই, গুয়াহাটি বা উত্তর-পূর্ব ভারতের কিছু শহরের মতো জায়গায়, যেখানে একাধিক আঞ্চলিক উৎসব রয়েছে, সেখানে মোট বন্ধের সংখ্যা ১২ দিন পর্যন্ত পৌঁছতে পারে। 

তবে এই ছুটির সংখ্যা রাজ্যভেদে আলাদা হবে। আর ব বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, এটিএম, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। কিন্তু শাখায় গিয়ে চেক জমা, নগদ তোলা, কেওয়াইসি আপডেট বা অন্য কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগেভাগেই পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading