Article By – সুনন্দা সেন

রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অফ বরোদা (BOB) শুক্রবার অর্থাৎ ৪জুলাই, ২০২৫ জানিয়েছে যে তারা তাদের গৃহঋণ (হোম লোনের)-এর সুদের হার ৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.৪৫% করেছে। একই সাথে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং ফি মওকুফের ঘোষণাও করেছে। জুন মাসে ব্যাংকের সুদের হার কমানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর মনিটরি পলিসি রেট কমানোর পর হোম লোনের সুদের হার ৮% থেকে কমিয়ে ৭.৫০% করেছে।
ব্যাংক অফ ইন্ডিয়া বরোদা বা BOB-এর নির্বাহী পরিচালক সঞ্জয় মুদালিয়ার বলেন, আশা করা যায় এই সর্বশেষ কাট অফ (reduction) নাগরিকদের আকাঙ্খাকে সমর্থন করে এবং ঋণ বৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্যে করা হয়েছে। এর প্রভাব ক্রেডিট গ্রোথেও পড়তে পারে বলে অনুমান করা যায়। বরোদা ব্যাংক জানিয়েছে যে সুদের হার সংশোধন অবিলম্বে কার্যকর হবে এবং গ্রাহকদের করছে নীতিগত হারের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকের কৌশলের সাথে সামঞ্জস্য পূর্ণ।
গৃহঋণ (হোম লোনের)-এর সুদের হার ৫ বেসিস পয়েন্ট হ্রাসের অফারটি নতুন ঋণগ্রহীতাদের জন্য প্রযোজ্য, যার শর্তাবলী ব্যাংকের ওয়েবসাইটে উল্লেখ করা আছে। ঋণের সহজলভ্যতা সহজ করার জন্য ব্যাংক অফ বরোদা গৃহ ঋণের জন্য ডিজিটাল এবং শাখার মধ্যে আবেদনের বিকল্প অফার করে। ভারত সরকারের মালিকানাধীন এই ব্যাংকটি বিশ্বব্যাপী ১৬৫ মিলিয়নেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করে এবং ১৭টি দেশে এটি পরিচালিত হয়।




