buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank Of Baroda

ব্যাংক অফ বরোদা দেশ জুড়ে ২,৫০০ পোস্টের জন্য চাকরি অফার করছে! আপনার রাজ্য আছে কী তালিকায় এবং কীভাবে করবেন চাকরির জন্য অ্যাপ্লাই?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ব্যাংক অফ বরোদা (BOB) ২০২৫ সালের কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। জানা যাচ্ছে দেশজুড়ে নানা রাজ্যের ব্রাঞ্চে লোকাল ব্যাংক অফিসার বা LBO ক্যাডারের জন্য নিয়োগ ঘোষণা করেছে। মোট ২,৫০০ শূণ্যপদের জন্য নিয়োগ করতে প্রস্তুত BOB। ব্যাংক অনলাইন আবেদনের উইন্ডো খুলেছে, যা ৪ জুলাই থেকে ২৪ জুলাই, ২০২৫ পর্যন্ত সক্রিয় থাকবে। এই উদ্যোগের লক্ষ্য আঞ্চলিক ভাষা এবং গ্রাউন্ড লেবেলের চাহিদা সম্পর্কে পারদর্শী পেশাদারদের নির্বাচন করে স্থানীয় ব্যাংকিং উপস্থিতি জোরদার করা। যা স্থানীয় স্নাকদের জন্য ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞতা এবং আঞ্চলিক ভাষার দক্ষতা অর্জনের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। 

July 18 New in article ads By Sir

আর আবেদন করার সময় মনে রাখতে হবে আবেদনকারী যাতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী, ১জুলাই, ২০২৪-এ বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং ব্যাংকিং খাতে কমপক্ষে এক বছরের ওয়ার্কিং অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া জানা যাচ্ছে যে কলকাতা সহ ১৮টি রাজ্য জুড়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে ব্যাংক অফ বরোদা। তবে সর্বাধিক যে সকল রাজ্যে শূণ্যপদ রয়েছে, তারা হলো:- 

  • গুজরাটে ১,১৬০টি পোস্ট
  • মহারাষ্ট্রে ৪৮৫টি পোস্ট
  • ত্রিপুরায় ৬টি পোস্ট
  • নাগাল্যান্ডে ৮টি পোস্ট
  • সিকিমে ৩টি পোস্ট

যাদের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল I -এর অধীনে নিয়োগ করা হবে, তাদের প্রাথমিক বেতন প্রতিমাসে ৪৮,৪৮০ টাকা হবে। যোগ্যতার উপর নির্ভর করে সর্বোচ্চ মাসিক মাহিনা ৮৫,৯২০ টাকা পর্যন্ত হতে পারে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা বাড়িতে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন:

  1. প্রথমে মনে রাখবেন ২৪ জুলাই আবেদন জমা করার শেষ তারিখ। তাই তার আগে অনলাইনে আবেদন করতে হবে। 
  1. আবেদন করার জন্য প্রথমে ব্যাংক অফ বরোদা (BOB)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। 
  1. প্রথমে নিয়োগ সম্পর্কিত নোটিফিকেশন সাবধানতার সাথে পর্যালোচনা করতে হবে।
  1. তারপর প্রয়োজনীয় তথ্য এবং পরিচয় পত্র আপলোড করতে হবে। 
  1. জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা এবং SC, ST, PWD, ESM এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা। 

নির্বাচিত কর্মকর্তারা তাদের নির্বাচিত রাজ্যে প্রাথমিকভাবে ১২ বছর বা পদোন্নতির আগে পর্যন্ত একই যায়গায় নিয়োগ থাকবেন। যাতে সম্প্রদায়ের একীকরণ এবং ধারাবাহিকতা নিশ্চিত করা যায়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading