সকলের পক্ষে বিপুল পরিমাণ অর্থ একবারে বিনিয়োগ করা সম্ভব হয় না। তবে সকলেই স্বল্প স্বল্প অর্থ প্রতি মাসে বিনিয়োগ করে থাকে, ভবিষ্যতের জন্য। আপনিও যদি প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা জমানোর পক্ষপাতি হোন! তবে অতি অবশ্যই এক্ষুনি বিনিয়োগ করুন স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমে। ‘SBI Recurring Deposit’ স্কিমে প্রতিমাসে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে মোটা অংকের তহবিল তৈরি করতে পারবেন। তবে প্রত্যেক মেয়াদে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI তার রেকারিং ডিপোজিট স্কিমের গ্রাহককে আলাদা সুদে হার অফার করে।
আজ আমরা জানবো ৩-৭ বছরের মধ্যে সমস্ত ধরণের মেয়াদে, SBI Recurring Deposit স্কিমে যদি কোনো ব্যক্তি মাসিক ৩০০০ হাজার টাকা জমা করেন তবে কত টাকা পাবেন। প্রথমেই জানিয়ে রাখি রেকারিং ডিপোজিটে SBI ৩ বছর থেকে ১০ বছর মেয়াদী স্কীমে সাধারণ নাগরিকদের ৬.৫০% এবং প্রবীন নাগরিকদের ৭% সুদ অফার করে। চলুন তবে আর দেরি না করে একটি তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক।
| বিনিয়োগের মেয়াদ | সাধারণ নাগরিকদের মোট প্রাপ্ত রিটার্ণের পরিমাণ | প্রবীণদ নাগরিকদের মোট প্রাপ্ত রিটার্ণের পরিমাণ |
| ৩ বছরের | ১,১৯,৪৭৩ টাকা | ১,২০,৪১৩ টাকা |
| ৪ বছরের | ১,৬৪,৭১৬ টাকা | ১,৬৬,৪৫৩ টাকা |
| ৫ বছরের | ২,১২,৯৭২ টাকা | ২,১৫,৮০০ টাকা |
| ৬ বছরের | ২,৬৪,৪৪২ টাকা | ২,৬৮,৬৯৪ টাকা |
| ৭ বছরের | ৩,১৯,৬৪০ টাকা | ৩,২৫,৩৮৮ টাকা |
Article By – সুনন্দা সেন






