buzywithinfoBuzy With Info
Everything About Business
rrbbi

আবার RBI-এর নজরে এক আর্থিক প্রতিষ্ঠান! কত টাকা জরিমানা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক?

এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI- এর নজরে আরও এক আর্থিক প্রতিষ্ঠান। KYC নির্দেশিকা মেনে না নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক মনাপুরম ফাইন্যান্স লিমিটেডকে আর্থিক জরিমানা আরোপ করেছে। আর KYC- এর ক্রুটি পেমেন্ট সিস্টেমের অপারেটর হিসাবে ফাইন্যান্স কোম্পানির বাধ্যবাধকতার সাথে বিশেষভাবে সম্পর্কিত।

July 18 New in article ads By Sir

 অবশ্য এটাই প্রথম নয় এ আগে চলতি বছরেই বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে কড়া নজর দারির সাথে পরিষেবা পর্যালোচনা চালিয়েছে। ক্রটি নজরে এলে রিজার্ভ ব্যাংক জরিমানা আরোপ করার পাশাপাশি একাধিক শাস্তির দাবিও করেছে। Paytm ব্যাংকিং- এর ক্ষেত্রে তার পরিষেবা বন্ধ করার সাথে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। 

মানাপ্পুরম এর সাথে ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকেও জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। জানা যাচ্ছে যে নিয়ম লঙ্ঘনের জন্য ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (Ola Financial Services Pvt. Ltd.)- কে ৩৩.৪ লাখ এবং ভিসা ওয়ার্ল্ড ওয়াইড (Visa Worldwide)- কে ২.৪ কোটি টাকার জরিমানা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এবার KYC নির্দেশনা মেনে চলতে ব্যর্থ হওয়ার জন্য মনপ্পুরাম ফাইন্যান্স লিমিটেড (Manappuram Finance Limited)- কে ৪১.৫ লাখ টাকার আর্থিক জরিমানা করেছে। 

New in article ads By Sir

কেন্দ্রীয় ব্যাংকের মতে, ভিসা ওয়ার্ল্ডওয়াইড RBI- অনুমতি ছাড়াই পেমেন্ট অথেনটিকেশন সিস্টেম ( Payment authentication System) চালু করেছে। তাই RBI নোটিশ জারি করে প্রমানীকরণ প্রক্রিয়া জটিল করার পাশাপাশি নিয়ম লঙ্ঘণ করার জন্য আর্থিক জরিমানা আরোপ করেছে। আর ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস এবং মনাপ্পুরম ফাইন্যান্স KYC নির্দেশ লঙ্ঘণ করেছে। তারপরেই RBI নোটিশ জারি করে জরিমানা আরোপের বিষয় জানিয়েছে। 

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপটি মনাপ্পুরম ফাইন্যান্সের একটি সম্ভাব্য ২০ কোটি টাকা প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর নেওয়া হয়েছে। যা তার এক কর্মচারী দ্বারাই ঘটেছে। অবশ্যই মনাপ্পুরম ফাইন্যান্স স্টেকহোল্ডারদের আশ্বস্ত করেছে যে জরিমানার পরিমান তার অভ্যন্তরীণ আর্থিক অবস্থানের উপর প্রভাব ফেলবে না। আর ঘটনাটি পরিমাপযোগ্য প্রভাব ফেলেনি।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading