Article By – সুনন্দা সেন

দীর্ঘ সময় ধরে আর্থিক লেনদেনের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে ক্রেডিট কার্ড। ব্যাংকিং এবং নন-ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি গ্রাহকদের প্রয়োজনীয়তা এবং পছন্দের উপর ভিত্তি করে ক্রেডিট কার্ড ডিজাইন করে থাকেন। গ্রাহকদের এক বড়ো অংশ রিওয়ার্ড এবং এয়ারপোর্ট বা বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস দেখেও ক্রেডিট কার্ড নির্বাচন করেন। কিন্তু দেশের অর্ধেকেরও বেশি জনসাধারণ জানেন না যে বেশকিছু ডেবিট কার্ডেও এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাওয়া যাচ্ছে।
সম্প্রতি একটি সংবাদ সংস্থার তরফ থেকে প্রকাশ করা তথ্য থেকে জানা যাচ্ছে যে বর্তমানে কয়েকটি ব্যাংক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই সুবিধা অফার করছে। অর্থাৎ এবার ক্রেডিট কার্ডের একটি সুবিধা পাওয়া যাবে ডেবিট কার্ডে। চলুন প্রকাশিত ডেবিট কার্ডের তালিকাটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। আর সেগুলি হলো :
- AEU রয়্যাল ডেবিট কার্ড: এটি একটি স্মল ফাইন্যান্স ব্যাংকের ডেবিট কার্ড। আপনি যদি এক্ষেত্রে ত্রৈমাসিকে ৫০০০ টাকা বা তার বেশি টাকা খরচ করেন, তাহলে প্রতি বছর ৮ টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করার সুবিধা পাবেন।
- ICICI ব্যাংক কোরাল প্লাস ডেবিট কার্ড: ICICI ব্যাংকের এই ডেবিট কার্ডের মাধ্যমে যদি আগের ত্রৈমাসিকে ১০,০০০ টাকা খরচ করেন, তাহলে ডোমেস্টিক বিমানবন্দরগুলিতে ২টি কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা পাবেন।
- HDFC ব্যাংক প্ল্যাটিনাম ডেবিট কার্ড: বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এই ডেবিট কার্ড গ্রাহকদের প্রতি ত্রৈমাসিকে দেশের ২টি কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস সুবিধা অফার করে। তবে তার জন্যে গ্রহদের তার আগের ত্রৈমাসিকে কার্ডের মাধ্যমে ৫,০০০ টাকা খরচ করতে হবে।
- ICICI ব্যাংক স্যাপ্ফিরো ডেবিট কার্ড: জনপ্রিয় ব্যাংকের এই জনপ্রিয় ডেবিট কার্ডটি তার গ্রাহকদের কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস করার সুবিধা অফার করে থাকে। তবে এক্ষেত্রে খরচের পরিমাণ এবং কয়টি অ্যাক্সেসের সুবিধা পাবেন সেই বিষয় জানতে পারা যায়নি।
- কোটাক প্রিভি লিগ ব্ল্যাক ডেবিট কার্ড: কোটাক মহিন্দ্রা ব্যাংকের এই ডেবিট কার্ডে আপনি পেতে পারেন ২টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস করার সুবিধা অফার করে। তবে তার জন্য ডেবিট কার্ড গ্রহণের সময় গ্রাহকদের ‘প্রিভি লীগ ব্ল্যাক প্রোগ্রাম’ – এর অংশ হতে হবে।
অ্যাক্সিস ব্যাংক বার্গন্ডি ডেবিট কার্ড: জনপ্রিয় ব্যাংকটির এই ডেবিট কার্ড এবং সুবিধা গ্রহণের সুবিধা পাবেন কেবল মাত্র অ্যাক্সিস ব্যাংকের ব্যার্গন্ডি অ্যাকাউন্ট থাকা গ্রাহকরা। বার্গন্ডি ডেবিট কার্ড কোনো প্রকার চার্জ ছাড়া একটি ত্রৈমাসিকে অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জের জন্য ৩টি কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসের সুবিধা অফার করে থাকে।




