Article By – সুনন্দা সেন

২০২৪ সাল শেষ হতে আর এক সপ্তাহ বাকি, এর মধ্যে SBI রিসার্চ তার রিপোর্ট পেশ করেছে। নোটে তারা আশা করেছে যে এই বছরে ডিম্যাট একাউন্ট সংযোজন ৪ কোটির স্তরের মাত্রা ছাড়িয়ে যাবে। SBI রিসার্চ বলেছেন যে আজ প্রতি চারজন বিনিয়োগকারীদের মধ্যে একজন নারী। আর বর্তমানে শেয়ার বাজারে প্রবীণ এবং মধ্য বয়সী বিনিয়োগকারীদের তুলনায় শেয়ার বাজারে নবীন বা ৩০ বছরের কম বয়সী বিনিয়োগকারীদের সংখ্যা সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। SBI উল্লেখ করেছে প্রযুক্তিগত উন্নতি, কম ট্রেডিং খরচ এবং তথ্যের অ্যাক্সেসের বৃদ্ধির জন্য দেশে মোট বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
রিপোর্ট অনুসারে, শেষ গণনায় দেশে মোট ডিম্যাট অ্যাকাউন্টগুলি ১৭.৭৬ কোটিতে দাঁড়িয়েছে। আর তহবিল সরবরাহের কেন্দ্র হিসাবে মুম্বাই এবং পশ্চিম অঞ্চলের আধিপত্য সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে। কেবল মাত্র ২০২৪ সালে ডিম্যাট অ্যাকাউন্ট সংযোজন এখনও পর্যন্ত ৩.৯ কোটিতে দাঁড়িয়েছে। ২০২৪ অর্থবছরে ডিম্যাট অ্যাকাউন্ট ১৫ কোটি স্তরে পৌঁছেছিল। যার মধ্যে NSE-তে অনন্য বিনিয়োগকারী বা ইউনিক বিনিয়োগকারির সংখ্যা ছিল ৯.২ কোটি। যা ২০১৪ অর্থবছরের ২.২ কোটি বিনিয়োগকারীর তুলনায় অনেক বেশি। ২০২১ সাল থেকে প্রতিবছর গড়ে ৩০ মিলিয়ন বা ৩ কোটি নতুন ডিম্যাট অ্যাকাউন্টের যোগ করা চলছে।
এছাড়া SBI রিসার্চের রিপোর্ট আরও জানাচ্ছে যে ২০১৪ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের এই পর্যন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৬ গুণের বেশি বেড়ে ৪৪১ লক্ষ কোটি টাকা হয়েছে। পাশাপাশি SBI উল্লেখ করেছে যে স্টক মার্কেটের মূলধনে ১% বৃদ্ধি। GDP বৃদ্ধির হার ০.০৬% বৃদ্ধির দিকে নিয়ে যায়। মার্কেট ক্যাপিটালাইজেশন গেঞ্জার বৃদ্ধি GDP-তে বৃদ্ধি ঘোটায়। আর একটি উচ্চ বাজার মূলধন শক্তিশালী অর্থনীতির ইঙ্গিত দেয়। আবার এও জানা গেছে যে ইক্যুইটি ক্যাশ সেগমেন্টে গড় বাণিজ্যের আকার ২০১৪ অর্থবছরের ১৯,৪৬০ টাকা থেকে ২০২৪-২৫ অর্থবছরের এই পর্যন্ত ৩০,৭৪২ টাকা হয়েছে।




