Article By – সুনন্দা সেন

ভারতের ফিক্সড ডিপোজিট বা FD বাজারে জুন,২০২৬-এ সুদের হার মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট অপরিবর্তিত রাখায় বড় বাণিজ্যিক ব্যাংকগুলোও তাদের FD রেট খুব বেশি পরিবর্তন করেনি। সাধারণত সরকারি ও বড় বেসরকারি ব্যাংকগুলো এখন গড়ে ৬% থেকে ৬.৭% পর্যন্ত সুদ দিচ্ছে। এসব ব্যাংকের মধ্যে SBI, HDFC ও ICICI ব্যাংকের হার একই রয়েছে। অন্যদিকে আবার দেখা গেছে যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি সর্বোচ্চ সুদের হার অফার করছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে ওই সেক্টরে।
তবে চলুন দেখে নেওয়া যাক জুন, ২০২৬-এ স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো সর্বোচ্চ কত শতাংশ সুদ অফার করছে। –
ব্যাংকের নাম | সর্বোচ্চ সুদের হার | |
| সাধারণ গ্রাহক | প্রবীণ গ্রাহক | |
| ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক | ৯% | ৯.২৫% |
| উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.৫০% | ৯.১০% |
| সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাংক | ৯.০১% | ৯.২৫% |
| উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.২৫% | ৮.৭৫% |
| AU স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮% | ৮.৫০% |
| ইক্যুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.৫০% | ৯% |
| ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.১০% | ৭.৬০% |
| ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.২৫% | ৮.৭৫% |
| ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.৬১% | ৯.২১% |
| জানা স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.৫০% | ৯% |
| নর্থ-ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক | ৮.৫০% | ৯.২৫% |
| শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক | ৭.৮০% | ৮.৩০% |
অর্থনীতিবিদদের মতে, বর্তমানে সুদের হার খুব দ্রুত বাড়ার সম্ভাবনা কম, কারণ রিজার্ভ ব্যাংক এখন মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখার নীতি অনুসরণ করছে। তাই আগামী কয়েক মাসে FD রেটে বড় পরিবর্তনের সম্ভাবনা সীমিত। সার্বিকভাবে বলা যায়, নিরাপদ বিনিয়োগকারীদের জন্য বড় ব্যাংকের FD এখনো স্থিতিশীল আয়ের উৎস, তবে বেশি রিটার্ন চাইলে স্মল ফাইন্যান্স ব্যাংকের দিকে নজর রাখছেন অনেক বিনিয়োগকারী।




