buzywithinfoBuzy With Info
Everything About Business
hdfcbnk

FD-তে বাম্পার হারে সুদ বাড়াল HDFC ব্যাঙ্ক! জানুন কতটা লাভ হবে আপনার?

তিন কোটি টাকার কম বিনিয়োগের FD-র ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের সুদের হার 20 বেসিস পয়েন্ট বৃদ্ধি করল HDFC ব্যাঙ্ক। 24 জুলাই, 2024 থেকে কার্যকর হবে নতুন সুদের হার। এই বৃদ্ধির পরে 4 বছর 7 মাস থেকে 55 মাসের মেয়াদে 7.40 শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য 7.90 শতাংশ সর্বোচ্চ সুদের হার দিচ্ছে HDFC ব্যাঙ্ক।

5

HDFC ব্যাঙ্কের সর্বশেষ ফিক্সড ডিপোজিট রেট অনুসারে, সাধারণ নাগরিকদের জন্য 7 থেকে 29 দিনের মধ্যে মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 3 শতাংশ হারে সুদ দিচ্ছে। 30 থেকে 45 দিনের মধ্যে ম্যাচিয়োর ডিপোজিট 3.50 শতাংশ সুদ পাবে। 46 দিন এবং ছয় মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে 4.50 শতাংশ সুদ দেওয়া হবে।

ছয় মাস থেকে একদিন এবং নয় মাসের কম সময়ের মধ্যে ম্যাচিয়োর ডিপোজিটের ক্ষেত্রে 5.75 শতাংশ হারে সুদ দিচ্ছে HDFC ব্যাঙ্ক। নয় মাস একদিন এবং এক বছরের কম সময়ের মধ্যে ম্যাচিয়োর ডিপোজিট এর ক্ষেত্রে 6 শতাংশ হারে সুদ মিলবে বলে জানা গিয়েছে। এক বছর এবং 15 মাসের কম সময়ের মধ্যে ডিপোজিটে 6.60 শতাংশ হারে সুদ দেওয়া হবে।

15 মাস থেকে 18 মাসের কম সময়ের মধ্যে ম্যাচিয়োর হওয়া ফিক্সড ডিপোজিটগুলিতে 7.10 শতাংশ হারে সুদ দেবে HDFC ব্যাঙ্ক৷ 18 মাস থেকে 21 মাসের কম মেয়াদে ব্যাঙ্ক সুদ দেবে 7.25 শতাংশ। HDFC ব্যাঙ্ক 21 মাস এবং দুই বছর এবং এগারো মাসের কম মেয়াদের ডিপোজিটের উপর 7 শতাংশ হারে সুদ দেবে।

New in article ads By Sir 1

এই ব্যাঙ্ক 2 বছর 11 মাস থেকে 35 মাসের মেয়াদে 20 বেসিস পয়েন্ট সহ 7.15 শতাংশ থেকে 7.35 শতাংশ পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এটি 4 বছর 7 মাস থেকে 55 মাসের মেয়াদে 20 বেসিস পয়েন্ট বাড়িয়ে 7.20 শতাংশ থেকে 7.40 শতাংশ সুদের হার বৃদ্ধি করেছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading