গতমাসে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করে জানিয়েছিল, ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে ফিনটেক সংস্থার ব্যবহার করা যাবে না। জুলাই মাস থেকে রিজার্ভ ব্যাংকের সেন্ট্রালাইজড বিলিং নেটওয়ার্ক Bharat Bill Payment System বা BBPS এর মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পে করতে হবে। সম্প্রতি জানা যাচ্ছে ৩০ জুন, ২০২৪ এর পরেও HDFC Bank, Axis Bank এবং Yes Bank সহ ছয় ব্যাংক BBPS এর বদলে এখনো থার্ট পার্টি অ্যাপ ক্রেড, ফোনপে এবং পেটিএমের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট গ্রহণ করছে।
ভারতের ক্রেডিট কার্ড ইস্যু করা মোট ৩৪টি ব্যাংকের মধ্যে মাত্র ৮ টি ব্যাংকে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা BBPS আগে থেকেই ছিলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশনা জারি করার পর Kotak Mahindra Bank, Punjab National Bank, ICICI Bank, IDBI Bank, AU Bank, Bank of Baroda, Canara Bank, Federal Bank, IndusInd Bank, Saraswat Bank, SBI এবং Union Bank সহ ১২ টি ব্যাংক ইতিমধ্যে BBPS এর মাধ্যমে বিলের পেমেন্ট গ্রহণ শুরু করে দিয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
অবশ্য জুন মাসে RBI নোটিশ জারি করার পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ব্যাংক অফ বরোদা (BOB), ইন্ডাসাইড ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক এবং ফেডারেড ব্যাংক তথা প্রথম সারির ব্যাংকগুলি সেন্ট্রালাইজড বিলিং নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করার জন্যে RBI- এর কাছে ডেডলাইন ৩০জুন থেকে বাড়ানোর আর্জি জানিয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংক সেই অর্জি খারিজ করে দেয়। এবার জানা যাচ্ছে যে HDFC Bank, Axis Bank, IDFC Bank, Indian Bank, Indian Overseas Bank এবং Yes Bank এখনো পর্যন্ত থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিলের পেমেন্ট গ্রহণ করছে।

ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন (IBA) এই বিষয়ে RBI যোগাযোগ করে জানিয়েছে ওই ছয়টি ব্যাংক Bharat Bill Payment System স্থাপন করেছে। তবে সিস্টেমের মাধ্যমে লেনদেন শুরু করতে সময় লাগবে। যেহেতু RBI স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল ৩০ জুনের পর যে সকল ব্যাংক নতুন ম্যান্ডেট সিস্টেম আপডেট করবে না তাদের গ্রাহক বিল পে করতে পারবেন না। যাতে বিল পেমেন্ট সিস্টেম বন্ধ না হয় তাই ব্যাংক গুলি এক মাসের সময় চেয়ে নিয়েছে।
Article By – সুনন্দা সেন





