Article By – সুনন্দা সেন

জুন মাসে বিনিয়োগকারী সহ সাধারণ ব্যক্তি উপর প্রভাব ফেলতে পারে, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক আপডেট নির্ধারণ করা হয়েছে। প্রথমত পুঁজিবাজার নিয়ন্ত্রক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI রাতারাতি মিউচ্যুয়াল ফান্ড লেনদেনের জন্য কাট-অফ সময় সংশোধন করেছে। এছাড়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্ভবত ৬জুন মুদ্রানীতি বৈঠকে সুদের হার কমাতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক ক্রেডিট কার্ডের শর্তাবলী ও সুবিধাগুলি পরিবর্তন করবে। যা আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে।
কবে, কেনো এবং কী কী পরিবর্তন আসতে চলেছে জুন মাসে, তা চলুন দেখে নেওয়া যাক। :-
- পরিচালন দক্ষতা এবং তহবিল ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে নিয়ন্ত্রক রাতারাতি মিউচ্যুয়াল ফান্ড স্কিমগুলির জন্য নতুন কাট-অফ সময় চালু করছে। আর এই সংশোধিত সময়সূচীটি মিউচ্যুয়াল ফান্ড প্রক্তিয়াগুলিকে বিশ্বব্যাপী সেরা অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং বিনিয়োগকারীদের সুবিধা বৃদ্ধির জন্য সেবির চলমান প্রচেষ্টার অংশ। নতুন সময়সূচী ১ জুন থেকে কার্যকর হবে।
- অ্যাক্সিস ব্যাংক তার বেশিরভাগ ক্রেডিট কার্ডের সুবিধা শর্তাবলীতে সংশোধনের ঘোষণা দিয়েছে। যা ২০ জুন থেকে কার্যকর। পরিবর্তনগুলির কিছু সংশোধনে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। আবার কিছু সংশোধনের অর্থ হবে উচ্চ খরচ এবং সুবিধা কমে যাওয়া।
- কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য আগে দুবার সুদের হার কমানো দেখে অর্তনীতিবিদরা জুন মাসে অতিরিক্ত ২৫ বেসিস পয়েন্ট রেট কাটে আশাবাদী।
- বেতনভোগী ব্যক্তি হোক বা অন্য বোর্ড, যাদের প্রাথমিক আয়ের বাইরে অতিরিক্ত আয়ের উৎস আছে, তাদের অগ্রিম কর দিতে হতে পারে। তার জন্য কর মূল্যায়ন করুন। যার অনুযায়ী করদাতাদের চার কিস্তিতে অগ্রিম কর দিতে হবে। যার প্রথম কিস্তি ১৫ জুনের মধ্যে পরিশোধ করতে হবে।
- ১জুন, ২০২৫ থেকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক তার ক্রেডিট কার্ডগুলিতে পরিবর্তন আকাবে। যার মধ্যে রয়েছে পুরস্কার বা রিওয়ার্ড কট এবং ক্যাশব্যাক রিডেম্পশনের মূল্য হ্রাস।




